নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রচণ্ড তাপপ্রবাহে কার্যত দগ্ধ গোটা দেশ। রাজধানীতে পারদ ছুঁয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি, জারি হয়েছে হলুদ সতর্কতা। মৌসম ভবনের মতে, গত ১৪ বছরের মধ্যে এমন ভয়াবহ গরম পরিস্থিতি খুব কমই দেখা গেছে । এই আবহে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু নিজের নয়, প্রবীণ মানুষ ও পশু-পাখিদের প্রতিও সংবেদনশীল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
বুধবার এক্স হ্যান্ডেলে দেশের মানুষকে সতর্ক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, দেশের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে বাড়ছে নানা শারীরিক সমস্যা। এই চরম আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। মোদির আবেদন, ' ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়েছে। এর সঙ্গে সঙ্গে বাড়ছে নানা ধরনের সমস্যা। এই প্রখর গরম সকলের জন্যই অত্যন্ত কষ্টকর। ফলে সকলের কাছে আমার আবেদন সতর্কতা অবলম্বন করুন। বেশি বেশি করে জল খান, বাড়ির বাইরে বেরনোর সময় অবশ্যই জল সঙ্গে রাখুন। অন্যদেরও জল দিয়ে সাহায্য করুন।'
তাপজনিত অসুস্থতার প্রাথমিক লক্ষণ সম্পর্কেও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, মাথা ঘোরা, বমি বমি ভাব, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে এবং জল বা ওআরএস দিতে হবে। বিশেষ করে শিশু, প্রবীণ নাগরিক ও রোদে কাজ করা মানুষদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলেও উল্লেখ করেন তিনি।
একইসঙ্গে পরিবারের সদস্য ও প্রিয়জনদের খোঁজ নেওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি হালকা পোশাক পরা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। মানুষের পাশাপাশি পশু-পাখিদের প্রতিও সহমর্মিতা দেখানোর আবেদন জানিয়েছেন মোদি। তার বার্তা, বাড়ি, দোকান বা অফিসের বাইরে একবাটি জল রাখলে তা তৃষ্ণার্ত পাখি ও পশুদের প্রাণ বাঁচাতে সাহায্য করতে পারে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের