নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেলডাঙা অশান্তির ঘটনার তদন্তভার জাতীয় তদন্ত সংস্থার হাতে যাওয়ার পরই রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। একদিকে বদলানো হল মুর্শিদাবাদের পুলিশ সুপার, অন্যদিকে রাজ্যজুড়ে একযোগে ২২ জন আইপিএস পদমর্যাদার আধিকারিকের বদলির নির্দেশ জারি করল নবান্ন। প্রশাসনিক স্তরে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শনিবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানা গেছে, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার ধৃতিমান সরকারকে। কুমার সানি রাজকে পাঠানো হয়েছে এসএসআইবিতে। শুধু মুর্শিদাবাদ নয়, একাধিক গুরুত্বপূর্ণ পদেও রদবদল করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদে বদল এসেছে। যুবভারতী কাণ্ডের পর সাসপেন্ড হওয়া ডিসি অনীশ সরকারের পরিবর্তে এবার সেই দায়িত্ব পেলেন পুষ্পা। বনগাঁর এসপি দীনেশ কুমারকে করা হয়েছে ডিসি (উত্তর), আর ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতাকে পাঠানো হয়েছে বনগাঁর এসপি হিসেবে। তার জায়গায় আনা হয়েছে চারু শর্মাকে।
এছাড়াও, ডিসি পূর্ব পদে নিয়োগ পেয়েছেন জশপ্রীত সিং। ডিসি পূর্ব শহরতলি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত বর্মাকে। ডিসি দক্ষিণ করা হয়েছে দীপক সরকারকে। বারাসতের এসপি প্রতীক্ষা ঝারখরিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ের পুলিশ সুপার হিসেবে। অমিত পি জাভালগিকে বদলি করে আইজি বারাসত রেঞ্জে পাঠানো হয়েছে। অলোক রাজোরিয়া পেয়েছেন ডিআইজি বর্ধমানের দায়িত্ব। মুর্শিদাবাদের প্রাক্তন এসপি আরিশ বিলাল ও আইপিএস প্রদীপ কুমার যাদব দুজনকেই এসএসআইবিতে বদলি করা হয়েছে, যার মধ্যে প্রদীপ কুমার যাদবকে পাঠানো হয়েছে নর্থ বেঙ্গল হেড কোয়ার্টারে।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের