নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রামপুরহাটের এক অত্যন্ত নৃশংস ঘটনা সামনে এসেছে। প্রায় ২০ দিন ধরে নিখোঁজ থাকা এক স্কুলছাত্রীর পচাগলা বস্তাবন্দি দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, নিহত ১৩ বছর বয়সী ওই ছাত্রী রামপুরহাট ১ নম্বর ব্লকের বনহাট গ্রাম পঞ্চায়েতের বারোমেসিয়া গ্রামের বাসিন্দা। রামপুরহাট শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৮শে আগস্ট সে প্রাইভেট টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজির পর রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করে। অবশেষে বুধবার সকালে রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতের কুল্লাকাটা গ্রামের একটি জঙ্গল থেকে তার পচাগলা দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। দেহটি এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তা শনাক্ত করতে বেশ কষ্ট হয়।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরিবারের দাবি, ওই শিক্ষকই ছাত্রীর প্রাইভেট টিউশন শিক্ষক ছিলেন। অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল এবং তার উপর 'কুনজর' ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রীর স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিক্ষকই এই ঘৃণ্য কাজটি করেছে। ইতিমধ্যেই পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি কারণে এই খুনের ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের