নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের আগেই বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার রামপুরহাটে। রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় একটি পাথরের খাদান থেকে উদ্ধার করে এই বিপুল পরিমান বিস্ফোরক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর , বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মাশড়া গ্রাম পঞ্চায়েতের ভুঁইয়াপাড়া এলাকায় , এক পাথর খাদান অফিস থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। বিস্ফোরক গুলো উদ্ধার করে জেলা তদন্তকারী সংস্থা সহ রামপুরহাট থানার পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৭৯০ পিস জিলেটিন স্টিক , ১৭০০টি ডিটোনেটর , ২৭০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ ১৬ কয়েল তার।

পুলিশের তরফে জানানো হয় , উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলি সম্ভবত পাথর খাদান এলাকায় পাথর ফাটানোর কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে , খাদানের আড়ালে অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই বিস্ফোরক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এলাকারই এক অসাধু ব্যবসায়ী রফিক শেখ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এমনকি বিস্ফোরক মজুত সহ পাচারের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না , তা খতিয়ে দেখা হচ্ছে।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এমন সময়ে রামপুরহাট থেকে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে বীরভূম জেলাজুড়ে শুরু হয়েছে চর্চা সহ জল্পনা।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের