নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা- সরকারের মূল লক্ষ্য, যাদের মাথার উপর ছাদ নেই, তাদের জন্য স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা। সেই কারণেই জমিহীন পরিবারগুলিকে চিহ্নিত করে জমি ও তার পাট্টা দেওয়া হয়। কিন্তু এবার সেই প্রকল্পকেই ঘিরে দেখা দিয়েছে নানান বিতর্ক।
সূত্রের খবর অনুযায়ী, উত্তর ২৪ পরগণার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি নিজে দোতলা পাকা বাড়ি এবং গাড়ির মালিক হওয়ার সত্ত্বেও সরকারি তালিকায় জমির পাট্টা পেয়েছেন।

শুধু তাই নয়, তাঁর স্বামীর নাম সহ আরও পাঁচজনের নামও এই তালিকায় উঠে এসেছে। ফলে গ্রামবাসীর প্রশ্ন, “যাঁদের মাথার উপর ইতিমধ্যেই ছাদ আছে, যাঁদের আর্থিক অবস্থা অনেক ভালো, তাঁদেরই যদি এই প্রকল্পের সুবিধা মেলে, তবে গরিবদের ন্যায় কোথায়?”


ঘটনার জেরে গ্রামে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে সরব হয়েছে। তাঁদের অভিযোগ, দুর্নীতি জড়িয়ে এর নেপথ্যে। প্রশাসনিক মহলেও শুরু হয়েছে গুঞ্জন। যদি অভিযোগ সত্যি হয়, তবে কোথাও না কোথাও বড় ধরনের গাফিলতি বা প্রভাব খাটানোর চেষ্টা চলছে।

পঞ্চায়েত সদস্যের স্বামী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “আমরা কোনও পাট্টা নিইনি। এটা সম্পূর্ণভাবে ভুয়ো প্রচার। তৃণমূল কংগ্রেসকে ছোট করার জন্য বিরোধীরা এসব ছড়াচ্ছে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের