নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বারুইপুরের পর এবার তাহেরপুর। রণসংকল্প যাত্রার মঞ্চ থেকে ফের একবার অভিনব ভঙ্গিতে ভোটার তালিকা বিতর্ককে সামনে এনে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। ‘ভূত ভোটার’ প্রসঙ্গকে নাটকীয় রূপ দিয়ে সভামঞ্চে হাজির করালেন তিন ‘মৃত’ ভোটারকে। যা ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
শুক্রবার তাহেরপুরের সভায় ব্রিগেডের আদলে উন্মুক্ত ক্রস র্যাম্প তৈরি করা হয়। সেই র্যাম্পেই তিনজনকে দাঁড় করিয়ে অভিষেক সরাসরি প্রশ্ন তোলেন খসড়া ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে। সোমনাথ লাহিড়ী, জামাত মণ্ডল ও দিব্যেন্দু অধিকারী নামে তিন ব্যক্তিকে র্যাম্পে উপস্থিত করেন অভিষেক। সেখানে থেকেই নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, 'এদের কমিশন মৃত বলে ঘোষণা করেছে। এদের সবাই দেখতে পাচ্ছেন। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। উনি এদের ছু-মন্তর করে ভ্যানিশ করে দিয়েছেন।' এর পরেই হঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, 'ওদেরও ভোট দিয়ে ভ্যানিশ করে দিতে হবে।'
নদীয়া জেলার উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কথা জানিয়ে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ' তোমাদের কাছে সব আছে, মানুষ নেই। আমাদের কাছে কিছু নেই, মানুষ আছে।খেলা হবে ১০-০ গোলে।' কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার আহ্বান, এই ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের