নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরে নাবালিকা হত্যাকাণ্ডে প্রতিবাদে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তাঁর বাড়ির সামনে মোমবাতি মিছিল করেন তিনি। দোষীদের কঠোর শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও নতুন আলোচনা শুরু হয়েছে।
রবিবার বারুইপুরে এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, যৌন নির্যাতনের পর তাকে খুন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশাসনের তরফে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকে মোমবাতি মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির মূল স্লোগান ছিল 'জাস্টিস ফর বারুইপুর'। মিছিলে দলের একাধিক মহিলা নেত্রী ও কর্মী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল ও অপরূপা পোদ্দার। প্ল্যাকার্ড ও মোমবাতি হাতে তাঁরা প্রতিবাদে শামিল হন। মিছিলটি বাড়ির গলি থেকে বের হওয়ার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ। এরপর ব্যারিকেড ঘিরে উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ সেখানে বিক্ষোভও চলে। পরে কর্মসূচি কালীঘাট এলাকাতেই শেষ করা হয়।
এর আগে বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের একটি প্রতিনিধি দল। তাঁরা পরিবারের সঙ্গে কথা বলে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ফোন সংযোগ স্থাপন করেন। ঘটনার বিভিন্ন দিকও খতিয়ে দেখে। পরে কলকাতায় ফিরে সেই প্রতিনিধি দল বিস্তারিত রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়। সেই রিপোর্ট পাওয়ার পরই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল নেত্রী।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের