নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে সেই অনুমতির সঙ্গে একাধিক শর্ত জুড়ে দিল আদালত। জনদুর্ভোগ এড়ানো থেকে শুরু করে সময়সীমা ও অংশগ্রহণকারীর সংখ্যা সব ক্ষেত্রেই স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। শুনানির পর আদালত শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে শেষ হবে। কর্মসূচি শুরু করতে হবে দুপুর আড়াইটে নাগাদ এবং তা শেষ করতে হবে বিকেল সাড়ে চারটার মধ্যে। অর্থাৎ, পুরো মিছিল দুই ঘণ্টার মধ্যেই শেষ করতে হবে।
আদালত আরও জানিয়ে দিয়েছে, মিছিলের জন্য সাধারণ মানুষের যাতায়াতে অযথা বিঘ্ন ঘটানো যাবে না। রাস্তার অন্তত একটি লেন সবসময় খোলা রাখতে হবে। পাশাপাশি, মিছিলে এক হাজারের বেশি মানুষ অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার কালীঘাটে মোমবাতি মিছিলও অনুষ্ঠিত হয়।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের