নিজস্ব প্রতিনিধি , গুজরাত - সামান্য ঝগড়া ভয়ঙ্কর রূপ নিল। প্রতিবেশীদের ঝগড়া থেকে মর্মান্তিক পরিণতি। বারান্দায় বসা নিয়ে বচসা বাঁধে চার প্রতিবেশীর মধ্যে। দুই চার কথা থেকে সোজা খুনের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃত ব্যক্তির নাম কারসান মাহেশ্বরী। বয়স আনুমানিক ৫০ বছর। গান্ধীধাম শহরের বাসিন্দা তিনি। এলাকার একটি রকে বসা নিয়ে প্রতিবেশী তিন ব্যক্তির সঙ্গে বচসা বাঁধে তাঁর। হালকা চালে কথা শুরু হলেও এক সময় তিন প্রতিবেশী পুরুষ ও মহিলা হামলা চালায় তার ওপর। এরপর হামলা থেকে বাঁচতে স্নানঘরে ঢুকে পড়েন তিনি। তখন বাইরে থেকে তার গায়ে আগুন ধরিয়ে দেয় বাকিরা। আগুনে পুড়ে গুরুতর আহত হন কারসান। দ্রুত তাঁকে ভুজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
ঘটনা জানতে পেরেই তদন্ত শুরু করে পুলিশ। ঘণ্টা খানিকের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ধৃতদের নাম প্রকাশ্যে এনেছে। হামলাকারীরা হলেন চালিয়েছে প্রেমীলাবেন নরেশভাই মাতাং , অঞ্জুবেন মাতং , চিমনারাম গোমারাম মারওয়াড়ি। চতুর্থ অভিযুক্ত মঞ্জুবেন লাহিড়ীভাই মহেশ্বরীর খোঁজে রয়েছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের