নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দীর্ঘ টালবাহানার পর অবশেষে সফল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি। ভারতীয় পণ্যের ওপর একলাফে শুল্ক কমে দাঁড়ায় ১৮ শতাংশ। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির তীব্র সমালোচনা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা।
সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, ভারতে শুল্কমুক্ত মার্কিন পণ্যের অনুমতি দেওয়ার অর্থ হল মার্কিন সাম্রাজ্যবাদের সামনে আত্মসমর্পণ মোদি সরকারের। দেশের কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সূত্রের খবর, চুক্তির বিরোধিতায় ৪ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মোদি সরকারের বিরুদ্ধে প্রচারের ডাক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল পোড়ানো হবে। ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন কৃষকরা।
সোমবার মোদির সঙ্গে ফোনালাপের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প জানান, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন মোদি। আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত। সম্ভবত ভেনেজুয়েলার কাছ থেকেও বেশি করে তেল কিনবে ভারত। তাঁদের মধ্যে বাণিজ্য ছাড়াও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপরে তাদের পারস্পরিক শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়েছে। অবিলম্বে যা কার্যকর করা হবে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের