নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভারতীয় জলসীমায় ঢুকে খোদ ভারতীয় মৎস্যজীবীকে হত্যাকাণ্ডে বৃহস্পতিবার আরও একজনের দেহ উদ্ধার হল। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হল , নিখোঁজ আরেক মৎস্যজীবী।
রবিবার গভীর রাতে বাংলাদেশি নৌসেনার একটি জাহাজের ধাক্কায় ‘এফবি পারমিতা ১০’ নামে ওই ট্রলারটি ডুবে যায়। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হন ওই মৎস্যজীবীরা। যে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পূর্বস্থলীর দু-নম্বর ব্লকের মুকশীমপাড়া পঞ্চায়েতের বাসিন্দা। তাদের নাম রঞ্জন দাস ও সঞ্জীব দাস। বাকি ২ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। সোমবার রাতে রঞ্জন দাসের মৃতদেহ তার বাড়িতে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া ভারতীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, "নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে একজন মৎস্যজীবীকে বল্লম ছুড়ে মেরে ফেলতে চেয়েছিল বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনী। এমনকি ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীকেই মেরে ফেলার উদ্দেশ্য ছিল। বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে এগিয়ে আসে। কোনও কথা না বলে ট্রলারের হাল ধরে রাখা মৎস্যজীবীকে বল্লম ছুড়ে মারে। এরপর বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়।"
রঞ্জন দাসের ছেলে আকাশ দাস জানিয়েছেন, "বাবার মৃত্যুর কারণ সঠিক ভাবে জানা যায়নি। অনেকে বলছে বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনী ট্রলারে ঢুকে বল্লভ দিয়ে নাকি বাবাকে খুন করেছে। গোটা পরিবারের মধ্যে বাবা একাই সংসার চালাতো। আমাদের সরকারের কাছে একটাই আবেদন বাবা তার ন্যায্য বিচার পাক।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের