নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মঙ্গলবার সকালে বামনঘাটায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার কনভয়ের সামনে ছিল কলকাতা পুলিশের একটি পাইলট কার। বামনঘাটা এলাকায় আচমকা সেই গাড়ি একটি বাইককে ধাক্কা মারে। ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক আরোহী। দুর্ঘটনায় তার বাইকটি কার্যত চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট কারটি গিয়ে ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। ঠিক পিছনের গাড়িতেই ছিলেন বিধায়ক শওকত মোল্লা। চালকের তৎপরতায় তিনি অল্পের জন্য রক্ষা পান।
ঘটনার পর আহত বাইক আরোহীকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসা শুরু হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ওই আহত যুবকের। জানা যায়, যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন, কড়েয়া থানা এলাকার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেন বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, ' গাড়িটা ব্রেক ডাউন হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।' ইতিমধ্যেই, কলকাতায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের