নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কালী রূপে আসতে চলেছেন দেবী দুর্গা। যেই পথ দিয়ে মা দুর্গা গেছিলেন ঠিক সেই পথ ধরেই আসছেন মা কালী। দমদম , বারাসাত ছাড়াও শিলিগুড়িতে কালীপুজো হয় দেখার মত। সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শিলিগুড়ির বিভিন্ন ক্লাব। দর্শনার্থীদের মনে ছাপ ফেলে রাখার মত পুজো করতে চাইছেন তারা।
ক্লাব কর্তাদের বৈঠক ইতিমধ্যেই হয়ে গেছে। থিমও ঠিক হয়ে গেছে। বাকি অনুমতি পর্বগুলি সেরে নিচ্ছেন তারা। প্যান্ডেল তৈরীর কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিলিগুড়ির বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম তরুণ সংঘ , রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ সহ উল্কা ক্লাবের পুজো। শিলিগুড়িতে এবার বাড়ছে পুজোর সংখ্যা। বিভিন্ন গলি গলিতে কমিটি গঠন করেও পুজোর তোড়জোড় শুরু হয়েছে। অনেকে তো ঠাকুর বায়না দেওয়ার কাজও সেরে রেখেছেন। সেক্ষেত্রে চাঁদার সমস্যায় পড়তে পারে বড় ক্লাবগুলি।
রাস্তায় রাস্তায় আলোর কাজ শুরু হয়ে গেছে। ক্লাব কর্তাদের সঙ্গে ইলেকট্রিক সংস্থার কথাবার্তাও সম্পন্ন হয়েছে। প্রত্যেকেই নির্দেশ দিয়েছেন ঠিক কিভাবে তারা তাদের পুজো সাজিয়ে তুলতে চান। অনেকেই মনে করছেন এবার শিলিগুড়িতে রেকর্ড সংখ্যক লোকের ভিড় হবে কালীপুজোয়। শুধু ভাল আবহাওয়ার আশায় রয়েছেন তারা।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা