নিজস্ব প্রতিনিধি , কপুরথলা - মন্দিরের বাইরে সন্তানদের নিয়ে বসেছিলেন এক প্রতিবন্ধী মহিলা ভিক্ষুক। এক যুবক তার কাছে গিয়ে কথা বলার পর চটি খুলে তাকে মারতে শুরু করে। মারধরের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ‘মাতা শ্রী ভদ্রকালী মন্দিরের ’ প্রধান প্রবেশপথের বাইরে ঘটনাটি ঘটেছে। সেখানে কয়েক জন শিশুকে নিয়ে বসেছিলেন ওই মহিলা ভিক্ষুক। পলাতক বিকাশ শর্মা নামে এক যুবক মন্দিরের বিপরীতে একটি দোকান চালান। ভিক্ষুকের ছেলে তার মোটরবাইকে হাত দিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। সেই ঘটনাকে কেন্দ্র করেই মহিলার সঙ্গে যুবকের বচসা । পরে মারধরের ঘটনা ঘটে বলে দাবি।পরিস্থিতি সামাল দিতে অন্য এক পথচারী মহিলা উদ্ধার করতে এগিয়ে আসে।অভিযুক্ত যুবক তাঁকেও সজোরে চড় মারেন। ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ কিছু মানুষ জড়ো হয়। কয়েক জন তাকে রক্ষা করার চেষ্টা করেন।
আক্রান্ত মহিলা ভয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ না জানালেও ভাইরাল ফুটেজটি নজর কাড়ে প্রশাসনের।ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজ্য মহিলা কমিশন তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানায়।কপুরথলার ডিএসপি শীতল সিংহ জানান, সিসিটিভি আর ভাইরাল ভিডিও খতিয়ে দেখে অভিযুক্ত বিকাশ শর্মাকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের