নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বাঘের হানায় গুরুতর জখম মহিলা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা থানার অন্তর্গত বাইশগুড়ি এলাকায়। আহত সুবর্ন রানী দাস (৫৩)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বন দফতরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার সকালে বাড়ির উঠোনে কাজ করছিলেন সুবর্ণ রানী। সেই সময় আচমকাই একটি বাঘ তাঁর মুখের উপর আক্রমণ চালায়। এতে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করেন। তাঁর মুখে একাধিক সেলাই দিতে হয়।

শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক আতঙ্কেও ভুগছেন তিনি। ঘটনার জেরে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বহু বাড়িতে রান্নাবান্না বন্ধ, শিশুরা ঘর ছেড়ে বেরোচ্ছে না, কৃষকরা মাঠে যেতে সাহস পাচ্ছেন না। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পচাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায়।
এ প্রসঙ্গে আহতের বড় ছেলে পলাশ দাস জানান, 'মা কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে আমি বাবা, ভাই বাইরে ছুটে যাই। তখন বাঘটা ভাইয়ের দিকে আক্রমণের চেষ্টা করে। আমরা লাঠি হাতে তাড়া করলে সেটি পালিয়ে যায়। তারপর প্রাণীটার পিছনে ধাওয়া করেও তার সন্ধান মেলেনি'।
বন দফতরের মাথাভাঙা রেঞ্জার অফিসার সুদীপ দাস জানান, 'কয়েকদিন ধরেই এলাকায় একটি বাঘ ঘুরে বেড়ানোর খবর পাওয়া যাচ্ছিল। এর আগেও কয়েকটি ছাগল, গরু আক্রান্ত হয়েছে। প্রাণীটিকে ধরার জন্য ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে'।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা