নিজস্ব প্রতিনিধি , আসানসোল - রাতের অন্ধকারে কুলটিতে ঘটে গেল ভয়াবহ শ্যুটআউটের ঘটনা। জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন পুরনিগমের অস্থায়ী কর্মী জাভেদ বারিক। ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ায় ঘটনাটি ঘটে। মোটরবাইকে করে এসে দুই দুষ্কৃতী হঠাৎই খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালায় জাভেদ বারিকের উপর। মাথায় এক রাউন্ড গুলি লাগে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জাভেদ। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, মৃত জাভেদ বারিক আসানসোল পুরনিগমের অস্থায়ী কর্মী ছিলেন। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি পরিবারের। ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেভেন এমএম পিস্তল দিয়ে জাভেদকে গুলি চালানো হয়।
ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে জাভেদের বোন ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৩ জনকে আটক করে। ধৃতদের মধ্যে ইনতিকাফ আলম নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা হীনতার আশঙ্কায় ভুগছেন
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের