নিজস্ব প্রতিনিধি, আসানসোল - উৎসবের আবহে একবারও দেখা মেলেনি আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহার। ছটপুজোতেও একই ছবি। এবার আসানসোল জুড়ে ‘লাপাতা বিহারীবাবু’ পোস্টারে ছয়লাপ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কুলটি স্টেশন সংলগ্ন এবং বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাজুড়ে শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার দেখা গেল। পোস্টারের নিচে লেখা ‘আসানসোল কি জনতা’। তৃণমূলের অভিযোগ, পরিস্থিতিতে সস্তার রাজনীতি করে নিজেদের জমি খুঁজে পেতে বিজেপিই শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার দিয়েছে।
পাল্টা তৃণমূলের দাবি, সাংসদ নিখোঁজ নন, বরং সারাবছর কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারকেই দেখা যায় না। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ। ওখানকার স্থানীয় নেতৃত্ব মোটেই সাংসদ হিসেবে শত্রুঘ্ন সিনহাকে মেনে নিতে পারে না। নিখোঁজ পোস্টার দেওয়াটা তৃণমূলের কোনও গোষ্ঠীর কাজ।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের