নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আন্তর্জাতিক যোগ দিবসেই আরও শক্তিশালী হল ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা। আত্মনির্ভর ভারতের পথে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে কলকাতার গার্ডেনরিচ থেকে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হল তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হওয়া এই তিন যুদ্ধজাহাজ দেশের সমুদ্রসীমার নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে।
রেড রোডে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী পৌঁছান গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে। সেখানে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতীয় নৌসেনার জন্য তিনটি অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নৌসেনার শীর্ষ আধিকারিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি জাহাজ দুনাগিরি, আইএনএস সংশোধক এবং অগ্রয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত।
নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের নির্মাণে তৈরি এই যুদ্ধজাহাজগুলি আধুনিক যুদ্ধের সমস্ত চাহিদা পূরণে সক্ষম। এর মধ্যে দুনাগিরি একটি প্রজেক্ট-১৭এ স্টেলথ ফ্রিগেট, যা অত্যাধুনিক সেন্সর ও অস্ত্রে সজ্জিত এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। আইএনএস সংশোধক দেশের অন্যতম বৃহৎ হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ, যা উপকূল ও গভীর সমুদ্রে জরিপ এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা তথ্য সংগ্রহে ব্যবহৃত হবে।
অন্যদিকে অগ্রয় একটি অত্যাধুনিক অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ, যা অগভীর সমুদ্রে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংসে বিশেষভাবে কার্যকর। টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং উন্নত সোনার সিস্টেমে সজ্জিত এই জাহাজ সমুদ্রের নিচ থেকে আসা যে কোনও হুমকি মোকাবিলায় সক্ষম। এই তিনটি জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারত কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের