নিজস্ব প্রতিনিধি , হুগলী - বহুরূপী সেজে ভিক্ষার ছলে চুরি। শেষমেশ হাতেনাতে ধরা পড়ল সেই ভিক্ষুক বহুরূপী। ঘটনাটি ঘটে আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
সূত্রের খবর , বৃহস্পতিবার সকালে হুগলির আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। ওই এলাকার বাসিন্দা গৃহবধূ অভয়া চক্রবর্তী সকালবেলায় কিছুক্ষণের জন্য বাজারে গিয়েছিলেন। সেই ফাঁকে এক ব্যক্তি ভিক্ষুক সেজে তার ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে। অভিযোগ , বাড়ির ভেতর ঢুকে সে নগদ ৮ হাজার টাকা সহ একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়।
ঠিক সেই সময়ে বাড়ির অন্য এক মহিলা নমিতা মুখার্জি অভিযুক্তকে দেখে ফেলেন। এরপর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করেন। তখনই ওই ব্যক্তি তাকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। কিন্তু গৃহবধূর চিৎকার - চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নমিতা মুখার্জি এপ্রসঙ্গে জানান , ''আমি ঠাকুরের ভোগ তৈরি করছিলাম। সেই সময় লোকটা আসে ভিক্ষা করতে। আমার ওনাকে দেখে সন্দেহ হয়। তারপর আমি দেখি সে টাকা , মোবাইলফোন সব নিয়ে পালাচ্ছে। তারপর আমি চিৎকার করে সবাইকে জড়ো করি , তারা ধরে ফেলেন অভিযুক্তকে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই এলাকায় এরকম ঘটনা প্রায়ই ঘটছে।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের