নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর কাণ্ডের তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সরকার। রাজ্য পুলিশের ৩ জন উচ্চপদস্থ আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ আরও ৪ মাস বৃদ্ধি করা হল। ঘটনাকে ঘিরে এখনও রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক চর্চা অব্যাহত। মামলার প্রকৃত সত্য সামনে আনতে তদন্ত প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে নতুন সরকার।
২০২৪ সালের ৮ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে নাইট ডিউটিতে ছিলেন এক তরুণী চিকিৎসক। সেই রাতেই সেমিনার হলের ভিতরে তাঁকে নৃশংসভাবে নির্যাতন ও খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে প্রথমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্ত শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
তবে এই রায়ে সন্তুষ্ট ছিলেন না নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। কিন্তু তাদের ভূমিকা এখনও সামনে আসেনি। সরকার পরিবর্তনের পর ফের মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু হয়। এরপরই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়। সম্প্রতি তাঁদের সাসপেনশনের মেয়াদ আরও বাড়ানো হয়।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ঘটনার পর প্রশাসনিক স্তরে কোনও প্রভাব খাটানো হয়েছিল কি না। কোনও উচ্চপদস্থ ব্যক্তি বা রাজনৈতিক নেতৃত্বের তরফে ফোন বা বার্তার মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, সেটিও যাচাই করা হচ্ছে। এদিকে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত প্রতিটি ধাপ নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও শ্মশানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ভোলানাথ পাত্র।
নির্যাতিতার পরিবারের বক্তব্য, এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তাঁদের দাবি, ঘটনার সম্পূর্ণ সত্য সামনে আনতে হবে। পাশাপাশি যারা জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তদন্তকারীদের আশা, নতুন তথ্য ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার বাকি দিকগুলিও আরও পরিষ্কার হয়ে উঠবে।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের