নিজস্ব প্রতিনিধি, কলকাতা – চারিদিকে স্বজনহারাদের আর্তনাদ। পোড়া মাংসের গন্ধ। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। নিখোঁজ কমপক্ষে ১৭। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ডেকরেটার্স সংস্থার কর্ণধার গঙ্গাধর দাসকে।
সূত্রের খবর, অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকরা। অবশেষে মঙ্গলবার রাতে গড়িয়ার এলাচি মোড় থেকে গ্রেফতার করা হয় ডেকরেটার্স সংস্থার কর্ণধার গঙ্গাধর দাসকে। ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকদের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর ধারায় মামলা ও স্বতঃপ্রণোদিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাত দেড়টা নাগাদ সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ–২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদে একটি ডেকরেটার্স সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে থাকা মোমো তৈরির কারখানাও চলে যায় আগুনের গ্রাসে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের