নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিবিড় সংশোধন বিতর্কে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত আরও তীব্র হল। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পরই ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে SIR এ ক্ষতিগ্রস্তদের নিয়ে বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে ফের একবার কমিশনের আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।
সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন কমিশনের বৈঠকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে। তার অভিযোগ, বৈঠকের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে আগ্রাসী আচরণ করেন। মমতার কথায়, ' অভিষেকের দিকে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। চিৎকার করেছেন। আমি টেবিল চাপড়ে বললাম, চিৎকার করবেন না। আমরা আপনার দাস নই। কাল আপনি চেয়ারে নাও থাকতে পারেন।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' ওনারা আমাদের সম্মান দেখাবে সেটা আমি আশা করি না। অসম্মান করাটাই স্বাভাবিক। কারণ কমিশন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে।' নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য সংঘাত রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। SIR প্রক্রিয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন আগামী দিনে আরও বড় রাজনৈতিক ও আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে তা স্পষ্ট।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের