নিজস্ব প্রতিনিধি , কানপুর - আত্মঘাতী IIT পড়ুয়া। হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হল বছর ছাব্বিশের কানপুর IIT পড়ুয়ার ঝুলন্ত দেহ। সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন তিনি। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ছাত্রের আত্মহত্যায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে কানপুরে।
সূত্রের খবর , মৃতের নাম জয় সিং মীনা। রাজস্থানের আজমীরের ওই যুবক আইআইটি কানপুরের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। মীনা আরও এক পড়ুয়ার সঙ্গে হস্টেলের ঘরে বাস করতেন। তবে শীতের ছুটিতে ওই পড়ুয়া বাড়ি গিয়েছিলেন। ফলে একাই থাকছিলেন মীনা। গত শনিবার সকাল থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। একাধিকবার ডাকাডাকি করা সত্ত্বেও সাড়া না পাওয়ায় পুলিশ এসে দরজা ভেঙে মিনার ঝুলন্ত দেহ উদ্ধার করে।
পুলিশের তরফে জানানো হয়েছে , সুইসাইড নোট নয় একটি খাতায় ওই ছাত্র লিখে গেছেন , "আমায় ক্ষমা করে দিও।" গলায় ফাঁস দেওয়ার আগে মীনা হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল না হলে তিনি গলায় ফাঁস দেন। মীনার দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা একটি ছুরি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের