নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে। এই আবহে ফের একবার তৃণমূল বনাম কমিশনের সংঘাত তুঙ্গে। দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। SIR নিয়ে বিরোধ ঘনীভূত হতেই বুধবার সকালেই নির্বাচন সদনে পৌঁছায় দলের শীর্ষ প্রতিনিধি দল।
দিল্লির নির্বাচন কমিশনের দফতরে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা ডেরেক ও’ ব্রায়েন, সাগরিকা ঘোষ এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। তাদের দাবি, বাংলায় প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। প্রতিনিধি দল সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
কিছুক্ষণের মধ্যেই দলীয় প্রতিনিধি বাইরে বেরিয়ে এসে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। ডেরেক বলেন, ' এটা কি নির্বাচন কমিশন না অন্য আরও কিছু। সাত মিনিটের মধ্যে চিফ ইলেকশন কমিশনার আমাদের বলেছেন, গেট লস্ট। চারজন সংসদকে বলেছেন, এখান থেকে বেরিয়ে যাও।' এই ঘটনায় কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তৃণমূলের প্রতিনিধি দল।
কমিশনকে চ্যালেঞ্জ করে ডেরেক আরও বলেন, ' আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি। আজ যা হয়েছে, তার ভিডিও প্রকাশ করুন। আমি ২২ বছর রাজনীতি করছি, ১৬ বছর সাংসদ আছি, কিন্তু আজ যে অভিজ্ঞতা হল, সেটা এক কথায় লজ্জার।'
পাল্টা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ডেরেক ও ব্রায়েন ভিতরে ঢুকে চিৎকার করলে, তাকে থেমে যেতে বলা হয়। এমনকী জ্ঞানেশ কুমারকে কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ডেরেকদের বিরুদ্ধে। ডেরেককে ভদ্র ব্যবহার করার কথা বলেন কমিশনার। বুঝিয়ে বলেন যে এভাবে চেঁচিয়ে কথা বলা উচিৎ নয়।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের