নিজস্ব প্রতিনিধি , লখনউ - রক্ষকই ভক্ষক। পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ লেখাতে গিয়ে কুপ্রস্তাবের শিকার নির্যাতিতা। দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হোটেলে একরাত কাটাতে বললেন পুলিশকর্মী। ঘটনা প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নের মুখে যোগীর শাসন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার সহবাসের অভিযোগ নিয়ে আলিগড়ের একটি থানায় অভিযোগ করতে যান এক তরুণী। প্রথমদিকে তার অভিযোগ না নিয়ে পরে নির্যাতিতা-সহ তার প্রেমিকের বিরুদ্ধে তথ্য জোগাড় করে লাগাতার ব্ল্যাকমেল করা শুরু করেন তরুণীকে। একটি রাতের জন্য শয্যাসঙ্গিনী হওয়ার কুপ্রস্তাব দেন। তাহলেই ব্যবস্থা নেবেন বলে ব্ল্যাকমেল করতে থাকেন।
অভিযোগের প্রমাণ হিসেবে একটি অডিও ক্লিপ সামনে এনেছেন নির্যাতিতা। অডিও ক্লিপে পুলিশকর্মী বলছেন , "সব শুনব, তুমি তোমার একটা আকর্ষণীয় ছবি তুলে আমাকে পাঠাও। আমার সঙ্গে একটা রাত কাটাও। হোটেলে যাই চলো। কোনও সমস্যা হবে না। তারপর ধর্ষককে আমি জেলে পাঠাবই। দেখো কিছু পেতে হলে কিছু দিতে হয়।" এরপর নির্যাতিতাকে হুমকিও দেন। একথা কেউ জানলে উল্টে নির্যাতিতাকে জেলে পাঠাবেন বলে হুমকি দেন পুলিশকর্মী। খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ কর্মীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলেই কঠোর সাজা দেওয়া হবে অভিযুক্তকে।
(অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের