নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আইএএস ও আইপিএস অফিসারদের ব্যাপক বদলি নিয়ে জটিলতা আপাতত কাটল না। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করায় কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তই বহাল থাকল। নির্বাচন প্রক্রিয়ার মাঝেই এই মামলায় শীর্ষ আদালতের অবস্থান রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানান, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই মুহূর্তে মামলাটি বিস্তারিতভাবে শুনতে চায় না আদালত। তবে আইনগত প্রশ্নগুলি খোলা রেখে মামলাটি বিচারাধীন রাখা হয়েছে। রাজ্যের পক্ষ সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' রাজ্যকে কার্যত অন্ধকারে রেখে মোট ১ হাজার ১০০ জন আইএএস-আইপিএস বদলি করা হয়েছে। বাংলায় প্রথমবার এমন ঘটনা ঘটেছে। একেবারে শুরুতেই মুখ্যসচিবকে বদলি করা হয়েছে। কিছু প্রস্তাবের বিরোধিতা করলেন বলে তাকে বদলি করে দেওয়া হল। এটা কি বদলির কোনও কারণ হতে পারে।'
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ' বদলির আগে রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি। অথচ অতীতে উপনির্বাচনের সময় বদলির ক্ষেত্রে রাজ্যকে জানানো হয়েছিল।' তবে আদালত এই যুক্তিতে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিচারপতির আরও পর্যবেক্ষণ, ' কমিশন এবং রাজ্য প্রশাসন কেউ কারও উপর আস্থাশীল নয়। আর সে কারণে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। আইএএস-আইপিএস বদলি এই প্রথমবার হয়নি। এই সিদ্ধান্তকে নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত হিসাবে ধরা উচিত নয়।'
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের