নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ - সোমবার থেকে শুরু হয়েছিল ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। AI সামিটে জামা খুলে মোদি বিরোধী দেন কংগ্রেস নেতারা। কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশে গ্রেফতার করতে গিয়ে বেনজির ঘটনা। দিল্লি পুলিশকে বাঁধা দেয় হিমাচলপ্রদেশ পুলিশ। দিল্লি পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়। এমনকি আটক করা হয় ২০ জন পুলিশকর্মীকে।
সূত্রের খবর, AI সামিটে খালি গায়ে বিক্ষোভ করার অভিযোগে বুধবার আরও ৩ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁরা হলেন সৌরভ, সিদ্ধার্থ এবং আরবাজ। সেই গ্রেফতারি নিয়ে ধুন্ধুমার কাণ্ড। ধৃতদের নিয়ে ফেরার সময় শোগি সীমান্তে দিল্লি পুলিশের ৩ টি গাড়ি আটকে দেয় হিমাচল পুলিশ। হিমাচল পুলিশের অভিযোগ, নিয়ম না মেনে ট্রানজিট রিমান্ডের আবেদন না করে হিমাচল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল ৩ কর্মীকে। তাই গাড়িগুলিকে আটক করে শিমলা পাঠানো হয়েছে।
পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশের অভিযোগ, তাঁদের তদন্তে ব্যাঘাত ঘটিয়েছে হিমাচল পুলিশ। উল্লেখ্য, মিরাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বলেন, “বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, যারা দেশের সাফল্যকে হজম করতে পারছে না। বয়ঃবৃদ্ধ দলটি নোংরা ও নগ্ন রাজনীতির জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনকে ব্যবহার করল। আপনারা তো নগ্নই, নতুন করে জামা খোলার কি প্রয়োজন ছিল? কংগ্রেস নেতারা এআই সামিটে যা করেছেন তাতে স্পষ্ট যে দেশের প্রাচীনতম দলটি আদর্শগত ভাবে কতটা দেউলিয়া এবং দরিদ্র হয়ে পড়েছে।“
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের