নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিপুল অঙ্কের মাদকদ্রব্য সহ পুলিশের জলে আটক চার। ঘটনায় চাঞ্চল্য কাবিলপুর এলাকায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে সক্রিয় পাচারচক্রের মূল মাথার খোঁজে নেমেছে সাগরদীঘির তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় নিষিদ্ধ দ্রব্য লেনদেনের খবর মিলছিল। নজরদারির পর লালগোলা থানার বাসিন্দা ইব্রাহিম শেখের বোনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ছাদের ওপর কৌশলে লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ মাদক। যা বহুদিন ধরে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে তাঁদের অনুমান।

তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ছয় কেজি মাদক দ্রব্য। ঘটনায় এলাকার বাসিন্দা রকিবুল শেখ, তার স্ত্রী মোমিনা বিবি, হাসিনা বিবি-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের কঠোর ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।
জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল সাংবাদিকদের জানান, 'উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা। এগুলো আন্তঃরাজ্য পাচারের উদ্দেশ্যেও মজুত করা হয়েছিল। এর পিছনে বড়সড় নেটওয়ার্ক কাজ করছে বলেই আমাদের অনুমান'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের