6a77556f98d61_Screenshot_20260808_213855_WhatsApp
আগস্ট ০৮, ২০২৬ রাত ১১:৩৮ IST

আবাস যোজনার নামে তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে , প্রতিবাদে সরব বিজেপি

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। টাকা ফেরত চাইতেই প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল বসিরহাট পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে , বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন সাগর মণ্ডলকে। সেই প্রতিশ্রুতিতে ২০২৩ সালের ২৩ জুন তিনি কাউন্সিলরকে ৫০ হাজার টাকা দেন। ১ মাসের মধ্যে ঘর পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে আর কোনও কাজ হয়নি।

সাগরের অভিযোগ, টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন অভিযুক্ত। পরে টাকা ফেরতের জন্য চাপ দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি টাকা দেওয়ার সময়কার ভিডিও প্রকাশ্যে আনলে তাকে খুন করে দেহ গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর। একইভাবে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে আরও বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি টাকা। বিষয়টি নিয়ে প্রতারণা সহ হুমকির অভিযোগ জানিয়ে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাগর মণ্ডল।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের বক্তব্য,'বসিরহাট পৌরসভার কাউন্সিলরের যে  টাকা নেওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি হিমশৈলের চূড়ামাত্র। তৃণমূল কংগ্রেস বসিরহাট পৌরসভাকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছিল। বসিরহাট দক্ষিণ বিধানসভার যিনি বর্তমান বিধায়ক রয়েছেন, তার স্ত্রী যখন বসিরহাট পৌরসভার চেয়ারপার্সন ছিলেন, সেই সময় এই দুর্নীতি সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। এখন বিজেপি সরকার চলছে। সমস্ত দুর্নীতির সঠিক তদন্ত অবশ্যই হবে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর আমলে একটিও দুর্নীতিবাজ আর জেলের বাইরে ঘুরে বেড়াতে পারবে না'।

আরও পড়ুন

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা
আগস্ট ১২, ২০২৬

পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
আগস্ট ১২, ২০২৬

আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ১১, ২০২৬

ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী
আগস্ট ১১, ২০২৬

প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

শহীদ ক্ষুদিরামের স্মৃতিতে বড় উদ্যোগ, মোহবনিতে ৫ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা শুভেন্দুর
আগস্ট ১১, ২০২৬

৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের