নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান — রবিবার সকাল থেকেই পূর্বস্থলী উত্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় পূর্বস্থলী থানার পুলিশ। ত্রাণের জন্য বরাদ্দ একাধিক সামগ্রী অবৈধভাবে মজুত রয়েছে বলে অভিযোগ ওঠে। তল্লাশি চলাকালীন পুলিশ প্রচুর ত্রিপল ও ফুটবল উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে , উদ্ধার হওয়া সামগ্রীগুলি বিতরণ না করে দীর্ঘদিন ধরে মজুত রাখা হয়েছে বলে প্রাথমিক সন্দেহ। শুধু বাড়িই নয়, প্রাক্তন বিধায়কের একাধিক গুদামেও তল্লাশি চালানো হচ্ছে। এত বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী কীভাবে এবং কেন মজুত করা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। এই ঘটনার জেরে স্থানীয় পুলিশ প্রাক্তন তৃণমূল বিধায়ককে আটক করেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, আর্থিক দুর্নীতির মামলায় নতুন করে আটক করা হয়েছে কাটোয়ায়। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক দিগন্ত পালকে আটক করেছে কাটোয়া থানার পুলিশ। শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের