নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঠিক এক মাসের মাথায় বড় পদ পেলেন সাংসদ রাঘব চড্ডা। শনিবার তাকে রাজ্যসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ পিটিশন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করার কথা জানানো হয়েছে। দলবদলের পর পরই সংসদের উচ্চকক্ষে তার এই পদপ্রাপ্তিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামীকেও একটি গুরুত্বপূর্ণ যৌথ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
পিটিশন কমিটি হল সংসদের উচ্চকক্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। দেশের সাধারণ নাগরিকদের পাঠানো বিভিন্ন গুরুতর অভিযোগ ও আবেদনপত্র পরীক্ষা, পর্যালোচনা করা এই প্যানেলের মূল কাজ। সেই সঙ্গে খতিয়ান খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় প্রতিবিধানের সুপারিশও পাঠায় এই কমিটি। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন এই বিশেষ প্যানেলে ১০ জন সাংসদকে মনোনীত করে বিজ্ঞপ্তি জারি করেছেন। এই তালিকায় রাঘব চড্ডা ছাড়া অন্য সদস্যরা হলেন- হর্ষ মহাজন, গুলাম আলি, শম্ভুশরণ পটেল, ময়ঙ্ককুমার নায়ক, মস্তান রাও যাদব বীধা, জেবি ম্যাথুর হিশাম, সুভাষিশ খুন্তিয়া, রংওরা নারজারি ও সন্দোষকুমার পি।
অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান রাধাকৃষ্ণন তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামীকে কর্পোরেট আইন (সংশোধনী) বিল, ২০২৬ সম্পর্কিত যৌথ কমিটির মেম্বার হিসেবে বেছে নিয়েছেন। গত ২৪ এপ্রিল আপ-এর আরও ৬ জন রাজ্যসভা সাংসদকে সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন রাঘব। তার সঙ্গে বিজেপিতে আসা আম আদমি পার্টির অন্য সাংসদেরা হলেন- প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনে ও স্বাতী মালিওয়াল।
এই মেগা দলবদলের ফলে সংসদের উচ্চকক্ষে শাসকজোট এনডিএ-র ক্ষমতা একধাক্কায় অনেকটাই বেড়ে গেল। বর্তমানে রাজ্যসভায় এনডিএ-র মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৪৫-এ। ২৫০ আসনের এই কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মোট ১৬৩টি আসনের প্রয়োজন হয়। রাজনৈতিক হিসাব বলছে, বর্তমান শাসকজোট এখন সেই ম্যাজিক ফিগার ছুঁতে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে মাত্র ১৮টি আসন দূরে দাঁড়িয়ে রয়েছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের