নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ ৮ বছর পর ফের কলকাতা লিগের ম্যাচের সাক্ষী থাকল বারাসাত স্টেডিয়াম। ইউকেএফসি সহ খিদিরপুরের ম্যাচ দিয়ে নতুন করে সূচনা হওয়ায় খুশি ফুটবলপ্রেমীরা। ভবিষ্যতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিও এখানে আয়োজনের আশা প্রকাশ করেছে আইএফএ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর আবার কলকাতা লিগের ম্যাচ ফিরল বারাসাত স্টেডিয়ামে। একসময় নিয়মিত এই স্টেডিয়ামে কলকাতা লিগের খেলা হলেও গত ৮ বছর ধরে তা বন্ধ ছিল। বুধবার ইউকেএফসি সহ খিদিরপুর ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে বারাসাতে ফের কলকাতা লিগের সূচনা হয়। এই উপলক্ষ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় সহ আইএফএর প্রতিনিধিরা। আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে বারাসাত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির মতো বড় ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বারাসাতে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। বড় ফুটবল ম্যাচ ফের শুরু হওয়ায় এলাকার খেলাধুলার পরিবেশ আরও চাঙ্গা হবে।
ঘটনা প্রসঙ্গে বিজেপি সদস্য শংকর চ্যাটার্জির বক্তব্য,'দীর্ঘ ৮ বছর পর এই মাঠে পুনরায় খেলাধুলা শুরু হওয়ায়, এটি অত্যন্ত খুশির একটি দিন। ফুটবল নগরী হিসেবে বারাসাতের যে অতীত ঐতিহ্য ছিল, তাকে আবার ফিরিয়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আজ সফল হচ্ছে। পুরসভা সহ স্থানীয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় মাঠটিকে খেলার উপযুক্ত করে গড়ে তোলা সম্ভব হয়েছে, যার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আইএফএ সম্পাদক মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, এখানে বড় বড় ম্যাচের আয়োজন করা হবে। এর মাধ্যমে বারাসাতের ফুটবলপ্রেমী মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো'।
১৫ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার সুকুমার কিস্কুর দেহ, তদন্তে পুলিশ
মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু , তদন্তে পুলিশ
সন্ধ্যায় রওনা দিয়ে ভোরে পৌঁছবেন উত্তরবঙ্গ
কম খরচে দক্ষিণ ভারত যাত্রায় বাড়ছে ভরসা
মুখ ঢাকা দুষ্কৃতীদের তাণ্ডব, তদন্তে বারাসাত থানার পুলিশ
পানীয় জলের সংকটে এলাকাবাসীরা
শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ, পরকীয়ার জেরেই খুন?
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের