6a7db544eb26b_WhatsApp Image 2026-08-13 at 17.30.25
আগস্ট ১৩, ২০২৬ বিকাল ০৬:২৯ IST

উত্তরবঙ্গ থেকে দক্ষিণে যাত্রায় ভরসা অমৃত ভারত , ৬ মাসেই যাত্রীপূর্ণতায় রেকর্ড

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস চালুর কয়েক মাসের মধ্যেই যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। জানুয়ারি মাসে পরিষেবা শুরু হওয়ার পর জুলাই পর্যন্ত ট্রেনটির যাত্রীপূর্ণতার হার ১৭৩ শতাংশে পৌঁছালো। ফেরার পথে নাগেরকয়েল-নিউ জলপাইগুড়ি ট্রেনটির যাত্রীপূর্ণতার হারও ১৬০ শতাংশ। চিকিৎসা, কাজ সহ নানা প্রয়োজনে দক্ষিণ ভারতে যাওয়া মানুষের ভরসা বাড়ছে এই ট্রেনে।

উত্তরবঙ্গের বহু মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যান। কাজের সূত্রে দক্ষিণ ভারতে যাতায়াত করেন অনেকে। কন্যাকুমারী সহ বিভিন্ন পর্যটনস্থানে যাওয়ার ক্ষেত্রেও এই ট্রেন সুবিধা দিচ্ছে। নন-এসি পরিষেবা হওয়ায় ভাড়া তুলনামূলক কম থাকায় সাধারণ যাত্রীদের মধ্যেও চাহিদা তৈরি হয়েছে।

রেল আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, জুলাই পর্যন্ত ২০৬০৩ নম্বর ট্রেনের যাত্রীপূর্ণতার হার ছিল ১৭৩ শতাংশ। ফেরার পথে ২০৬০৪ নম্বর ট্রেনের যাত্রীপূর্ণতার হার হয়েছে ১৬০ শতাংশ। তার মতে, উন্নত যোগাযোগ, সাশ্রয়ী ভাড়া, স্বচ্ছন্দ যাত্রা সহ ভালো যাত্রী পরিষেবার কারণেই ট্রেনটির চাহিদা বাড়ছে।

৫৪ ঘণ্টার যাত্রার পথে ৪৫টি স্টপেজ -

নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল পর্যন্ত প্রায় ৩১২২ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি। পুরো যাত্রায় সময় লাগে প্রায় ৫৪ ঘণ্টা। পথে মোট ৪৫টি স্টেশনে দাঁড়ায় অমৃত ভারত এক্সপ্রেস। মালদা, রামপুরহাট, বোলপুর, ডানকুনি, আন্দুল, খড়্গপুরের পাশাপাশি কটক, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, কাটপাদি, সালেম, মাদুরাইতেও ট্রেনটির স্টপেজ রয়েছে।

যাত্রার সময়সূচী -

নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়ে। প্রায় ৫৪ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার রাতের দিকে নাগেরকয়েলে পৌঁছয়। ফেরার পথে নাগেরকয়েল থেকে রবিবার রাত ১১টার দিকে ট্রেনটি ছাড়ে। এরপর বুধবার ভোর ৫টার দিকে নিউ জলপাইগুড়িতে পৌঁছয় ট্রেনটি।

কেন জনপ্রিয় অমৃত ভারত এক্সপ্রেস ?

১) নন-এসি পরিষেবা হওয়ায় দীর্ঘপথে যাতায়াতের খরচ তুলনামূলক কম।

২) উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ভারতের দিকে সরাসরি রেল পরিষেবা পাওয়া যাচ্ছে।

৩) ভেলোর সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে চিকিৎসার জন্য যাতায়াত সহজ হয়েছে।

৪)  কর্মসূত্রে দক্ষিণ ভারতে যাওয়া মানুষের জন্য দীর্ঘপথের যোগাযোগ সহজ হয়েছে।

৫) কন্যাকুমারী সহ দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রেও ট্রেনটি কাজে আসছে।

৬) একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ানোর কারণে বিভিন্ন এলাকার যাত্রীরা ট্রেনটি ব্যবহার করতে পারছেন।

আরও পড়ুন

খাদ্য সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ , মুম্বইয়ের ডোমিনোজ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড
আগস্ট ১৩, ২০২৬

পরিদর্শনে অনিয়ম ধরা পড়তেই ডোমিনোজ আউটলেটের বিরুদ্ধে ব্যবস্থা

ভিটামিন সি নয় , ত্বকের যত্নে নতুন ভরসা গ্যালিক অ্যাসিড
আগস্ট ১৩, ২০২৬

অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গ্যালিক অ্যাসিড নিয়ে বাড়ছে আগ্রহ

বারাসাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর , অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে
আগস্ট ১৩, ২০২৬

মুখ ঢাকা দুষ্কৃতীদের তাণ্ডব, তদন্তে বারাসাত থানার পুলিশ

টানা বৃষ্টিতে জলমগ্ন বারুইপুরের একাধিক ওয়ার্ড , বেপাত্তা কাউন্সিলর
আগস্ট ১৩, ২০২৬

পানীয় জলের সংকটে এলাকাবাসীরা

সিসিটিভি ভাঙা, কম্বলে মোড়া রক্তাক্ত দেহ! দমদমের যুবতী খুনে সন্দেহের তির পরিচিতের দিকে
আগস্ট ১৩, ২০২৬

শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ, পরকীয়ার জেরেই খুন?

দূর্গা পুজোয় ট্রেন সফরের প্ল্যান ! জেনে নিন কোন দিন থেকে কাটবেন অগ্রিম টিকিট
আগস্ট ১২, ২০২৬

নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ

পানমশলার প্যাকেটে বড় বদল ! প্লাস্টিক ছাড়াই করতে হবে প্যাকেজিং
আগস্ট ১২, ২০২৬

নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

আয়ুষ্মান কার্ড ঘরে বসেই ডাউনলোড , লাগবে শুধু মোবাইল
আগস্ট ১২, ২০২৬

চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি

গ্যাসের দামে মিলল স্বস্তি ! কলকাতায় সিলিন্ডারের দামে ঘটল বড় বদল
আগস্ট ১২, ২০২৬

অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর

বর্ষায় ব্রণ বাড়লেই মুলতানি মাটি ! ত্বকের ধরন না বুঝে মাখলে বিপদ
আগস্ট ১২, ২০২৬

ভুলভাবে ব্যবহার করলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের