নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ফের খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার নালন্দা কমপ্লেক্সের নিচ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পড়ুয়ার বাড়ি রাজস্থানে। আইআইটি চত্বরে গোখেল হলে থাকতেন তিনি। এদিন নালন্দা কমপ্লেক্সে পড়তে যাওয়ার কিছুক্ষণ পরই তাকে কমপ্লেক্সের নিচে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
দুপুর ৩টে নাগাদ নিরাপত্তারক্ষীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর তাকে উদ্ধার করে ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
৪ তলা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়েই এই মৃত্যু, নাকি আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে যান খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত আইআইটি কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সন্ধ্যায় রওনা দিয়ে ভোরে পৌঁছবেন উত্তরবঙ্গ
কম খরচে দক্ষিণ ভারত যাত্রায় বাড়ছে ভরসা
মুখ ঢাকা দুষ্কৃতীদের তাণ্ডব, তদন্তে বারাসাত থানার পুলিশ
পানীয় জলের সংকটে এলাকাবাসীরা
শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ, পরকীয়ার জেরেই খুন?
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের