6a7d84db86e30_WhatsApp Image 2026-08-13 at 12.41.35
আগস্ট ১৩, ২০২৬ দুপুর ০২:২৫ IST

টানা বৃষ্টিতে জলমগ্ন বারুইপুরের একাধিক ওয়ার্ড , বেপাত্তা কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - টানা বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ড। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান জল দাঁড়িয়ে থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পর দিন জল জমে থাকলেও এলাকায় কাউন্সিলর বা পুরসভার আধিকারিকদের দেখা মিলছে না বলে অভিযোগ বাসিন্দাদের। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কার করার কথা থাকলেও এবছর তা ঠিকমতো হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই নালা উপচে জল রাস্তায় উঠে আসছে। সেই জল ঢুকে পড়ছে বাড়িতেও। ৪-৫ দিন ধরে জল জমে থাকলেও তা বের করার জন্য পুরসভার তরফে কোনও পাম্পের ব্যবস্থা করা হয়নি। জমা জলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশার উপদ্রবও বেড়েছে। ডেঙ্গি সহ বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

জল পেরিয়েই স্কুল, কলেজের পড়ুয়া থেকে অফিসযাত্রী সকলকেই যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি জমা জলের নীচে বিদ্যুতের তার থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও করছেন বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, শুধু রাস্তা উঁচু করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নিকাশি ব্যবস্থার আমূল সংস্কারের পাশাপাশি অবিলম্বে পাম্প বসিয়ে জল বের করা, নালা পরিষ্কার সহ মশার ওষুধ, ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করতে হবে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,'প্রতি বছরই একটু বৃষ্টি হলেই আমাদের ঘরে জল ঢুকে যায়। চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলর বা কোনো প্রতিনিধি আমাদের খোঁজ নিতে আসেন না। বাড়িতে, রাস্তায় জলের কল সবই জলে ডুবে গেছে। যার ফলে পানীয় জলের চরম সংকট তৈরি হয়েছে। নোংরা জলের কারণে বিশুদ্ধ জল পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। আমরা কোথা থেকে এখন খাবার জল পাবো তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। অন্তত একটি জলের ট্যাংক পাঠালেও আমাদের একটু সুবিধা হতো'।

আরও পড়ুন

সিসিটিভি ভাঙা, কম্বলে মোড়া রক্তাক্ত দেহ! দমদমের যুবতী খুনে সন্দেহের তির পরিচিতের দিকে
আগস্ট ১৩, ২০২৬

শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ, পরকীয়ার জেরেই খুন?

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা
আগস্ট ১২, ২০২৬

পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
আগস্ট ১২, ২০২৬

আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ১১, ২০২৬

ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী
আগস্ট ১১, ২০২৬

প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের