নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে যে অস্বস্তি বাড়ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল এবার প্রকাশ্যেই। লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে সরানোর পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বার্তা দিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সমাজমাধ্যমে তার পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
সম্প্রতি দলের সাংসদীয় কাঠামোয় বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত অনুযায়ী লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরানো হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। তার জায়গায় ফের দায়িত্ব দেওয়া হচ্ছে বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
এরপরেই, সোশ্যাল মিডিয়ায় কাকলির পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। তিনি লেখেন, '৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরষ্কৃত হলাম।' যদিও পোস্টে সরাসরি কোনও ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবুও তার মন্তব্যে দলের সিদ্ধান্ত নিয়েই তিনি যে অসন্তোষ প্রকাশ করেছেন সেটা স্পষ্ট।
উল্লেখ্য, ২০২৫ সালে সংসদীয় দলে রদবদলের সময় কাকলিকে মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন লোকসভায় দলনেতার পদ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে দীর্ঘদিন ওই দায়িত্ব সামলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর ফের পুরনো সাংগঠনিক কাঠামোয় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের