নিউজ ডেস্ক - মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় ধাক্কার মুখে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)। দলের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জন পৃথক গোষ্ঠী গঠনের উদ্যোগ নিয়েছেন বলে খবর। তাঁদের একাংশ ভবিষ্যতে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে যেতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ৪ বছরের মধ্যে দ্বিতীয়বার বড় ভাঙনের আশঙ্কায় উদ্বেগ বেড়েছে উদ্ধব শিবিরে।
বর্তমান সংকটের সূত্রপাত ২০২২ সালের জুনে। সে সময় একনাথ শিন্ডে একদল বিধায়ককে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। প্রথমে তাঁরা সুরাট এবং পরে গুয়াহাটিতে যান। মাত্র কয়েক দিনের মধ্যেই পতন ঘটে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি সরকারের। পরবর্তীতে শিন্ডে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন। এরপর নির্বাচন কমিশন শিন্ডে গোষ্ঠীকেই আসল শিবসেনা ও ‘ধনুক-তীর’ প্রতীক দেয়। উদ্ধব ঠাকরেকে নতুন করে ‘শিবসেনা (ইউবিটি)’ নাম ও ‘মশাল’ প্রতীক নিয়ে রাজনৈতিক লড়াই শুরু করতে হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দল ৯টি আসন জিতলেও পরবর্তী বিধানসভা ও স্থানীয় নির্বাচনে ধারাবাহিক ধাক্কা খেতে হয়েছে ঠাকরে শিবিরকে।
সাম্প্রতিক সূত্রের দাবি, লোকসভায় দলের ৯ জন সাংসদের মধ্যে ৬ জন স্পিকারের কাছে আলাদা গোষ্ঠী গঠনের আবেদন জানিয়েছেন। এই বিদ্রোহী সাংসদদের মধ্যে রয়েছেন সঞ্জয় যাদব, ভাউসাহেব ওয়াকচৌরে, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাতিল আশ্তিকড়, সঞ্জয় দিনা পাতিল ও ওম রাজে নিম্বালকর। তাঁরা সম্প্রতি দলীয় সংসদীয় বৈঠক, শিবসেনার প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতেও অনুপস্থিত ছিলেন। অন্যদিকে অরবিন্দ সাওয়ান্ত, অনিল দেশাই, রাজাভাবু ওয়াজে ও সঞ্জয় রাউত এখনও প্রকাশ্যে উদ্ধব ঠাকরের পাশে রয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিদ্রোহী সাংসদদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ফলে তাঁদের শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে।
এই আবহে প্রথমবার মুখ খুলেছেন উদ্ধব ঠাকরে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, শিবসেনা কোনও দলের সঙ্গে মিশে যাওয়ার জন্য তৈরি হয়নি। মারাঠি মানুষের অধিকার ও হিন্দুত্বের আদর্শ রক্ষার লক্ষ্য নিয়েই এই দলের জন্ম। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, 'আমার তো ভয় হচ্ছে, মহারাষ্ট্রের বিজেপিই না আবার শিন্ডের শিবসেনার সঙ্গে মিশে যায়'। অন্যদিকে সঞ্জয় রাউতের দাবি, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী শুধুমাত্র সাংসদদের একটি অংশ আলাদা হয়ে গেলে হবে না, মূল রাজনৈতিক দলের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। তিনি বিদ্রোহী সাংসদদের কড়া ভাষায় আক্রমণও করেছেন।
শিবসেনার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একনাথ শিন্ডে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন উদ্ধব ঠাকরেকে। বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। শিন্ডের দাবি, যা ঘটছে তা কেবল শুরু। আগামী দিনে আরও বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে উদ্ধব জানিয়েছেন, তিনি এখনও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি এটাও বলেছেন, দলের কর্মীরা চাইলে তিনি শীর্ষ পদ ছাড়তেও রাজি।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের