নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয় বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ। প্রতি বছরের মত প্রতিমা থেকে আলোকসজ্জা , মণ্ডপসজ্জা নজর কেড়েছে দর্শনাথীদের। এমনকি ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে দর্শণর্থীদের ভিড় জমেছে মণ্ডপে।
সূত্রের খবর , বাদকুল্লা ইউনাইটেড ক্লাব তাদের দুর্গাপূজার ৩৫ তম বর্ষে পা দিল এই বছর। বরাবরের মতো এবারও দর্শনার্থীদের জন্য তারা নিয়ে এসেছে অভিনব থিম - ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি এই মনুমেন্টাল মণ্ডপ ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্ত সহ দর্শনার্থীদের।

বাঁশের শিল্পশৈলীতে তৈরি মণ্ডপটি শুধুই স্থাপত্য নয় , একদিকে যেমন পরিবেশবান্ধব , অন্যদিকে তেমনি এই অঞ্চলের শিল্পীদের সৃজনশীলতাকেও তুলে ধরেছে। পুরো মণ্ডপজুড়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্য। যা থিমের আবহকে আরও জীবন্ত করে তুলেছে।
বাদকুল্লার অন্যতম গুরুত্বপূর্ণ বারোয়ারি পুজো হিসেবেই পরিচিত ইউনাইটেড ক্লাব। প্রতি বছর তারা ভিন্ন ভাবনার মধ্য দিয়ে দর্শকদের জন্য নিয়ে আসে চমক। এবছরের থিমও তার ব্যতিক্রম নয়। পূজার সজ্জা থেকে প্রতিমা , আলোকসজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বত্রই রয়ে গেছে থিমের প্রতিফলন।
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ভিন জেলা থেকেও বহু দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই পূজা মণ্ডপ দেখতে। ক্লাব সদস্যদের মতে , পূজার মূল উদ্দেশ্য শুধু ধর্মীয় নয় , এর মাধ্যমে নতুন কিছু ভাবনারও অনুপ্রেরণা দেওয়া।
ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কর বর্মন জানান , ''এবছর আমাদের পুজো ৩৫ তম বর্ষে পদার্পন করল। প্রতি বছরই আমাদের পুজোর থিমে থাকে চমক। এবছরও তার ব্যতিক্রম নয়। দূর দুরন্ত থেকে মানুষ আসছেন আমাদের পুজো দেখার জন্য। মানুষের যাতে কোনও রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা আমরা রেখেছি। আমরা খুবই খুশি আমাদের পুজো নিয়ে।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের