নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১৬ সালের SSC নিয়োগ ঘিরে ফের বড় স্বস্তির খবর শিক্ষক শিক্ষিকাদের জন্য। যোগ্যদের চাকরি চালিয়ে যাওয়ার সুযোগ ৩১শে অগস্ট পর্যন্ত দেওয়া হয়েছিল। নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তী আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত আগের নির্দেশ কার্যকর রাখার কথা জানানো হয়। ফলে ৩১ শে অগস্টের পর চাকরি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কিছুটা কাটল।
কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের SSC নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে। এর জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখলেও ‘যোগ্য’ প্রার্থীদের ৩১ শে অগস্ট পর্যন্ত কাজ চালানোর সুযোগ দেয়। সেই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার দায়িত্ব দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনকে।
নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক নিয়োগ প্রক্রিয়া শেষ করা নিয়ে জটিলতা তৈরি হয়। এই পরিস্থিতিতে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী আবেদন জমা দেন। তাঁদের দাবি, নতুন নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানো হোক। মঙ্গলবার নির্ধারিত বেঞ্চে বিচারপতি সঞ্জয় কুমার অনুপস্থিত থাকায় বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে বলে জানা যায়।
আবেদনটির শুনানি না হওয়া পর্যন্ত আগের নির্দেশ কার্যকর থাকবে বলে জানায় প্রধান বিচারপতির বেঞ্চ। এর ফলে আপাতত ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকাদের পুরনো চাকরি বহাল থাকছে। ৩১ শে অগস্টের পরেও নতুন অন্তর্বর্তী আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাঁরা কাজে থাকতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের