6a8e7b7576f71_Screenshot (117)
আগস্ট ২৬, ২০২৬ দুপুর ১১:০৭ IST

পুরসভার ডিলিমিটেশন ঘিরে তীব্র বিতর্ক! একসুরে তৃণমূল-বিজেপি-বামেরা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া নিয়ে একযোগে আপত্তি জানাল বিভিন্ন রাজনৈতিক দল। শাসক বিজেপির পাশাপাশি তৃণমূলের কালীঘাট ও ঋতব্রত শিবিরের তৃণমূল নেতারা, বামেদের তরফেও ডিলিমিটেশন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কোথায় কোন এলাকা কোন ওয়ার্ডের মধ্যে পড়ছে, তার স্পষ্ট সীমানা সহ পার্ট নম্বর না জানালে সাধারণ মানুষের পক্ষে আপত্তি জানানো কঠিন বলে দাবি বিরোধীদের। একই সঙ্গে SIR প্রক্রিয়া সম্পূর্ণ না করে ওয়ার্ড পুনর্বিন্যাস করা নিয়েও উঠছে প্রশ্ন। এ দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের আপত্তি লিখিত আকারে কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডের কাছে জমা দেন।

ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, খসড়ায় ওয়ার্ডের সীমানা এবং পার্ট নম্বর স্পষ্টভাবে উল্লেখ না থাকলে কোন এলাকা কোন ওয়ার্ডে যাচ্ছে, তা বোঝা সম্ভব নয়। পাশাপাশি ৩ সেপ্টেম্বর থেকে দাবি ও আপত্তি জানানোর যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা বাড়ানোরও দাবি জানান তিনি। SIR প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ডিলিমিটেশন করা হলে সমস্যা তৈরি হতে পারে বলে অভিযোগ করেন জাভেদ খান। তাঁর দাবি, তাড়াহুড়ো না করে আগে SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের শুনানি শেষ করা হোক। তার পর ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ এগোনো উচিত।

কালীঘাট তৃণমূলের পক্ষেও একইভাবে ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রাক্তন মেয়র পারিষদ তথা প্রাক্তন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাড়াহুড়ো করে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হচ্ছে। তাঁর দাবি, কোনও নির্দিষ্ট উদ্দেশ্যে এই ডিলিমিটেশন করা হচ্ছে। ওয়ার্ডের সীমানা চূড়ান্ত করার আগে সাধারণ মানুষের মতামত জানতে জনশুনানিরও দাবি জানিয়েছেন তিনি। বিজেপির প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দে। তাঁরও অভিযোগ, কোন অঞ্চল কোন ওয়ার্ডের মধ্যে পড়বে, সে বিষয়ে খসড়ায় পরিষ্কার তথ্য নেই। ফলে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

অন্যদিকে, বামেদের পক্ষ থেকে সিপিআইএম নেতা সুব্রত দত্ত অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তৈরি করা হচ্ছে। জনগণনা না করেই কীভাবে ডিলিমিটেশন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ক্লেম অ্যান্ড অবজেকশন পর্ব শুরু হবে। নির্ধারিত প্রক্রিয়ায় আধিকারিকরা শুনানি করবেন। তাঁদের কাছেই আপত্তি গ্রহণ করা হবে।

ক্লেম অ্যান্ড অবজেকশনের সময়সীমা বাড়ানো সম্ভব কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্মিতা পাণ্ডে। এ দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের আপত্তিগুলি লিখিত আকারে পুরসভার প্রশাসকের কাছে জমা দেন। ফলে ওয়ার্ড পুনর্বিন্যাসের চূড়ান্ত খসড়া প্রকাশের আগে রাজনৈতিক দলগুলির আপত্তি কতটা বিবেচনায় নেওয়া হয়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন

ফুটপাথে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ! বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর দরবারে সীতাদেবী, থাকার আশ্বাস শুভেন্দুর
আগস্ট ২৫, ২০২৬

পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে

সুপ্রিম কোর্টে যেতেই পারেন! ২০ সাংসদের মামলায় অভিষেককে নিয়ে প্রতিক্রিয়া দিলীপের
আগস্ট ২৫, ২০২৬

বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাতের অন্ধকারে হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ি ! মানিকতলায় আতঙ্ক , আগে থেকেই ছিল বিপদের খবর ?
আগস্ট ২৫, ২০২৬

বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে রণক্ষেত্র পাটনা! চাকরিপ্রার্থীদের মিছিলে জলকামান, পুলিশের লাঠিচার্জ
আগস্ট ২৫, ২০২৬

৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়

সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম , ৭২ ঘণ্টার নির্দেশ ঘিরে বাড়ছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা

৩ মামলায় অভিষেকের রক্ষা কবজ বহাল থাকল! আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ
আগস্ট ২৫, ২০২৬

তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে

পার্ক স্ট্রিটের বিতর্কে নয়া মোড় ! দুধের শিশুদের নিয়ে বিজেপি দফতরে দুই মহিলা
আগস্ট ২৫, ২০২৬

শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

সেপ্টেম্বরে ব্যাঙ্ক ধর্মঘট , টানা ছুটিতে বাড়তে পারে গ্রাহক ভোগান্তি
আগস্ট ২৫, ২০২৬

মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

অশান্তির আবহে যাদবপুরে শুভেন্দু, গাইবেন বন্দে মাতরম! বহিরাগত ইস্যুতে তোপ এবিভিপির
আগস্ট ২৫, ২০২৬

১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন

নতুন সরকারের প্রথম পুজো , অনুদান নিয়ে কী সিদ্ধান্ত ? ৭ ই সেপ্টেম্বর শুভেন্দুর বৈঠকে নজর হাজার হাজার পুজো কমিটির
আগস্ট ২৫, ২০২৬

নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ

লিকেজ পেয়ে গিয়েছি! চিনির দামে লাগাম টানতে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৫, ২০২৬

টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

আর সহ্য করতে পারছি না’, মাকে শেষ বার্তা! বিয়ের ৮ মাসেই শ্বশুরবাড়িতে মৃত্যু সরকারি স্কুলশিক্ষিকার
আগস্ট ২৫, ২০২৬


মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব , কলকাতা সহ জেলায় জেলায় বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৫, ২০২৬

কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট 

অবশেষে মিলল ছাড়পত্র ! ১২.২ কিমি পথে ১০ স্টেশন , এগোচ্ছে ব্যারাকপুর মেট্রো
আগস্ট ২৫, ২০২৬

বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের