নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শারদোৎসবের আগে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামী ৭ ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক হবে। নতুন সরকারের আমলে এবারই প্রথম পুজোর আয়োজন নিয়ে এমন বৈঠক হতে চলেছে। তাই পুজো কমিটিগুলির মধ্যে অনুদান-সহ একাধিক বিষয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। প্রতিটি কমিটি ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান পেয়েছে। এ বার সেই ব্যবস্থা থাকবে কি না, থাকলে টাকার অঙ্ক কত হবে, তা এখনও পরিষ্কার নয়। ৭ ই সেপ্টেম্বরের বৈঠকে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলির জন্য বিদ্যুৎ বিল-সহ বিভিন্ন সরকারি ফি নিয়ে আলোচনা হতে পারে। পুজোর সময় পুলিশি নিরাপত্তা, যানবহন নিয়ন্ত্রণ, ভিড় সামলানো আর অগ্নিনিরাপত্তার বিষয়ও উঠতে পারে। জরুরি পরিষেবা ঠিক রাখা নিয়ে প্রশাসনের প্রস্তুতি কী হবে, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন পুজো কমিটি আর প্রশাসনের মধ্যে সমন্বয়ের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে।
শারদোৎসবকে নির্বিঘ্ন রাখতে নতুন সরকারের পরিকল্পনা কী, তা নিয়ে এখন অপেক্ষা করছেন উদ্যোক্তারা। বিশেষ করে আগের সরকারের চালু করা আর্থিক সহায়তার ভবিষ্যৎ নিয়ে রয়েছে সবচেয়ে বেশি আগ্রহ। অনুদান থাকবে কিনা আর থাকলে পরিমাণ কত হবে, সেই বিষয়েও মিলতে পারে স্পষ্ট বার্তা। ফলে ৭ ই সেপ্টেম্বরের নবান্নের বৈঠক থেকেই এ বারের পুজো নিয়ে সরকারের অবস্থান হবে।
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের