6a8db1c7cde63_Gallery_1787658450763
আগস্ট ২৫, ২০২৬ রাত ০৮:৪৬ IST

ফুটপাথে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ! বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর দরবারে সীতাদেবী, থাকার আশ্বাস শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফুটপাথে দুধ গরম করা নিয়ে তৈরি বিতর্ক এবার নতুন মোড় নিল। পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতাদেবী বাচ্চাকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' পৌঁছলেন। পরিবারের থাকার ব্যবস্থা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। সেই সময় সেখানে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্ঘটনার আশঙ্কায় তিনি তাঁকে দুধ গরম করতে নিষেধ করেন। পরে কথাবার্তায় জানা যায়, সীতাদেবীর পরিবারের কোনও স্থায়ী বাসস্থান নেই। প্রায় ৫০ বছর ধরে ফুটপাতেই তাঁদের বসবাস। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অগ্নিমিত্রার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

শিশুর খাবার তৈরিতে বাধা দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়। পরে অগ্নিমিত্রা ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর দাবি, শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। নিরাপত্তার কারণে মহিলাকে সরে যেতে বলা হয়েছিল। তবে বিষয়টি আরও ভালো ভাবে বোঝানো উচিত ছিল বলেও জানান তিনি। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। পরিবারটি রাজি থাকলে কোনও কর্মীর বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করার কথাও জানান। পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন মমতা।

এরপর মমতার বক্তব্যের পালটা সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। কর্মীর বাড়িতে কেন, নিজের বাড়িতে তাঁদের রাখা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। সেই বিতর্কের মধ্যেই মঙ্গলবার সামনে এল নতুন পরিস্থিতি। মঙ্গলবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' সীতাদেবীকে নিয়ে যান বরানগরের বিধায়ক সজল ঘোষ। বাচ্চাকে কোলে নিয়ে সেখানে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন সীতাদেবী। পরিবারের বর্তমান পরিস্থিতির কথাও জানান তিনি।

এরপরই সীতাদেবীর জন্য বড় আশ্বাস দেন শুভেন্দু। তিনি জানান, আর ফুটপাথে থাকতে হবে না ওই পরিবারকে। থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। দ্রুত পদক্ষেপের জন্য পুরসভাকেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু বলেন, 'সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে'। তাঁর দাবি, সীতাদেবী মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের উপর আস্থা রাখার কথা বলেন।

এরপরেই আগের দুই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। এত বছর ধরে তিনি ফুটপাথে থাকলেও তাঁর সমস্যার সমাধান হয়নি। বামপন্থীদের উদ্দেশে সেই প্রশ্নই তোলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, 'উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাত থাকার জায়গা নয়'। পাশাপাশি বামপন্থীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, এত বছর ক্ষমতায় থেকেও তাঁরা ওই পরিবারের খোঁজ নেননি কেন।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টে যেতেই পারেন! ২০ সাংসদের মামলায় অভিষেককে নিয়ে প্রতিক্রিয়া দিলীপের
আগস্ট ২৫, ২০২৬

বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাতের অন্ধকারে হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ি ! মানিকতলায় আতঙ্ক , আগে থেকেই ছিল বিপদের খবর ?
আগস্ট ২৫, ২০২৬

বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে রণক্ষেত্র পাটনা! চাকরিপ্রার্থীদের মিছিলে জলকামান, পুলিশের লাঠিচার্জ
আগস্ট ২৫, ২০২৬

৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়

সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম , ৭২ ঘণ্টার নির্দেশ ঘিরে বাড়ছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা

৩ মামলায় অভিষেকের রক্ষা কবজ বহাল থাকল! আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ
আগস্ট ২৫, ২০২৬

তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে

পার্ক স্ট্রিটের বিতর্কে নয়া মোড় ! দুধের শিশুদের নিয়ে বিজেপি দফতরে দুই মহিলা
আগস্ট ২৫, ২০২৬

শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

সেপ্টেম্বরে ব্যাঙ্ক ধর্মঘট , টানা ছুটিতে বাড়তে পারে গ্রাহক ভোগান্তি
আগস্ট ২৫, ২০২৬

মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

অশান্তির আবহে যাদবপুরে শুভেন্দু, গাইবেন বন্দে মাতরম! বহিরাগত ইস্যুতে তোপ এবিভিপির
আগস্ট ২৫, ২০২৬

১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন

নতুন সরকারের প্রথম পুজো , অনুদান নিয়ে কী সিদ্ধান্ত ? ৭ ই সেপ্টেম্বর শুভেন্দুর বৈঠকে নজর হাজার হাজার পুজো কমিটির
আগস্ট ২৫, ২০২৬

নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ

লিকেজ পেয়ে গিয়েছি! চিনির দামে লাগাম টানতে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৫, ২০২৬

টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

আর সহ্য করতে পারছি না’, মাকে শেষ বার্তা! বিয়ের ৮ মাসেই শ্বশুরবাড়িতে মৃত্যু সরকারি স্কুলশিক্ষিকার
আগস্ট ২৫, ২০২৬


মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব , কলকাতা সহ জেলায় জেলায় বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৫, ২০২৬

কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট 

অবশেষে মিলল ছাড়পত্র ! ১২.২ কিমি পথে ১০ স্টেশন , এগোচ্ছে ব্যারাকপুর মেট্রো
আগস্ট ২৫, ২০২৬

বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র 

বিধায়ক পদ গেলেও দাদাগিরি যায়নি! পাওনা চাইতেই মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে
আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের