নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০ জন বিদ্রোহী সাংসদের সাংসদ পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি ঘিরে সরগরম রাজনৈতিক মহল। এবার সেই পদক্ষেপ নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।
তৃণমূলের ২০ জন সাংসদের দলবদলকে কেন্দ্র করে সম্প্রতি রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত ওই সাংসদরা পরে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-র সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে সাংসদ পদ খারিজের দাবি জানায় তৃণমূল।এই অভিযোগে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর আবেদন, ২০ জন বিদ্রোহী সাংসদের অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে লোকসভা স্পিকার ওম বিড়লা দ্রুত সিদ্ধান্ত নিন। সোমবার ওই মামলার শুনানিতে ২০ জন সাংসদকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের বক্তব্য জানতে চেয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি দু'সপ্তাহ পরে হওয়ার কথা। এই ঘটনাকে ঘিরে ফের সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।
এই আবহেই কলকাতায় অভিষেকের আইনি পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে প্রতিক্রিয়া দেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে তিনি কোনও রাজনৈতিক বিতর্কে যেতে চাননি। তিনি বলেন, 'তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন। সেটা তাঁর বিষয়। এতে আমাদের কিছু করার নেই'।ফলে ২০ বিদ্রোহী সাংসদকে ঘিরে আইনি লড়াই চললেও, অভিষেকের সুপ্রিম কোর্টে যাওয়াকে তাঁর নিজস্ব সিদ্ধান্ত হিসেবেই দেখছেন দিলীপ। এখন আদালতে ওই সাংসদদের জবাব ও পরবর্তী শুনানির দিকেই নজর রাজনৈতিক মহলের।
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের