6a8d50eadb91b_Gallery_1787646114862
আগস্ট ২৫, ২০২৬ দুপুর ০১:৫৩ IST

লিকেজ পেয়ে গিয়েছি! চিনির দামে লাগাম টানতে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে লাফিয়ে বাড়ছে চিনির দাম। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দর নিয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার নজরদারি বাড়াচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়েছে।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে চিনির দাম নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ক্রেতাদের নাগালের মধ্যে দাম আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যে নতুন করে টাস্ক ফোর্স সক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি। ৭২টি সাব ডিভিশন ও ৩৫টি পুলিশ কমিশনারেটের ডিসি স্তরে এই টাস্ক ফোর্স কাজ করবে। সাব ডিভিশন স্তরের টাস্ক ফোর্সের চেয়ারম্যান থাকবেন এসডিও।

ওই কমিটিতে এসডিপিও-সহ আরও কয়েকজন সরকারি আধিকারিক থাকবেন। পুলিশ কমিশনারেট এলাকায় টাস্ক ফোর্সের দায়িত্বে থাকবেন একজন ডিসি। তাঁর সঙ্গে কমিটিতে থাকবেন আরও সরকারি আধিকারিক। সোমবার ফুড ইন্সপেক্টরদের নিয়েও বৈঠক হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ভেজাল রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেআইনি ভাবে চাল ও চিনি মজুত করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না বলেই বার্তা তাঁর।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন করা হবে। সেই সময় বাজারে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন বাজারে পণ্যের দাম ও মজুত পরিস্থিতির উপর নজর রাখা হবে। অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিনির দাম কতটা বেড়েছে, সেই হিসাবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কয়েক মাস আগেও এক কেজি চিনি প্রায় ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছিল। দু:সপ্তাহ আগে সেই দাম বেড়ে দাঁড়ায় প্রায় ৫৮ টাকা। বর্তমানে এক কেজি চিনির দাম প্রায় ৬৮ টাকার কাছাকাছি পৌঁছেছে।

এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, 'লিকেজ কোথায় আছে পেয়ে গিয়েছি, আমরা করে দেব। এখানে হবে না সুযোগ, শক্তিশালী সরকার হয়েছে'। তাঁর দাবি, দাম বৃদ্ধির পিছনে যে লিকেজ রয়েছে, তা চিহ্নিত করা হয়েছে। বেআইনি কারবারের কোনও সুযোগ দেওয়া হবে না বলেও বার্তা দেন তিনি। চিনির দাম নিয়ন্ত্রণে কেন্দ্র-রাজ্য যৌথ নজরদারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উৎসবের মরশুমে বেআইনি মজুত ও কালোবাজারি ঠেকাতে বিশেষ অভিযান চালানোর কথা রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে বলে জানা গেছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় সংস্থাও রাজ্যের সঙ্গে অভিযানে যোগ দিতে পারে। চিনির পাশাপাশি ভেজাল ও বেআইনি মজুত নিয়েও কড়া নজরদারি চালাবে প্রশাসন। টাস্ক ফোর্সের মাধ্যমে বিভিন্ন স্তরে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। ।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব , কলকাতা সহ জেলায় জেলায় বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৫, ২০২৬

কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট 

অবশেষে মিলল ছাড়পত্র ! ১২.২ কিমি পথে ১০ স্টেশন , এগোচ্ছে ব্যারাকপুর মেট্রো
আগস্ট ২৫, ২০২৬

বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র 

বিধায়ক পদ গেলেও দাদাগিরি যায়নি! পাওনা চাইতেই মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে
আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ

কাশেম কালীঘাটে ফিরতেই ফ্লোর টেস্টের দাবি কুণালের, পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতের
আগস্ট ২৫, ২০২৬

কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল

আনন্দপুরের ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণের চেষ্টা ! ছুরি হামলার পর অমৃতসর মেলে পালাল রাঁধুনি , দুর্গাপুরে পুলিশের জালে
আগস্ট ২৪, ২০২৬

ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার 

ভোটার সময় হলে ওই বাচ্চাটাকে ধরে চুমু খেত! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আগস্ট ২৪, ২০২৬

ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের

নেপাল যাওয়ার আগেই জালে আফগান যুবক! উদ্ধার ভারতীয় আধার-ভোটার-লাইসেন্স
আগস্ট ২৪, ২০২৬

আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকে ঋতব্রতর ঘরে আরাবুল! বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
আগস্ট ২৪, ২০২৬

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা

আমি কোনও কর্মীর বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা, পাশাপাশি নিশানা অগ্নিমিত্রাকে
আগস্ট ২৪, ২০২৬

অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

সরকারের নামে চায়ের দোকানে, মিষ্টির দোকানে বদনাম! অন্নপূর্ণা-আবাস নিয়ে বিজেপি নেতার হুঁশিয়ারিতে বিতর্ক
আগস্ট ২৪, ২০২৬

অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর

টিফিনে খেলতে নেমেই বিপদ! কলকাতার মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির পড়ুয়ার হাতে সাপের কামড়, আতঙ্ক স্কুলজুড়ে
আগস্ট ২৪, ২০২৬

সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
 

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে কে পাবেন মেয়ো রোড! আদালতের দ্বারস্থ দুই তৃণমূল শিবির
আগস্ট ২৪, ২০২৬

২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির

NSG-র নজরে কালীঘাট মন্দির! নিরাপত্তায় আসছে ২০ পুলিশকর্মীর বিশেষ টিম
আগস্ট ২৪, ২০২৬

কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার

গ্রাহককে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না! অভিষেক মামলায় ব্যাঙ্ককে বড় বার্তা হাই কোর্টের
আগস্ট ২৪, ২০২৬

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের

এসএসকেএমে আচমকাই মাথায় ভেঙে পড়ল আস্ত গাছ! বেঞ্চে বসে থাকা মহিলার মৃত্যু, গুরুতর আহত আরও ২
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের