নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকদের বাইরে রোগী দেখা নিয়ে নতুন নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে চর্চা। কোনও রোগী ভর্তি হলে সংশ্লিষ্ট চিকিৎসককে পরবর্তী ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস থেকে দূরে থাকতে হবে। মূলত সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার প্রতি নজর বাড়াতেই এই নিয়ম আনা হয়েছে। তবে নতুন ব্যবস্থায় কয়েকটি বিষয় স্পষ্ট নয় বলে চিকিৎসকদের একাংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
নিয়ম অনুযায়ী, সরকারি হাসপাতালের কোনও চিকিৎসকের অধীনে রোগী ভর্তি হওয়ার সময় থেকেই ৭২ ঘণ্টার সময় ধরা হবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসক অন্য কোনও জায়গায় গিয়ে ব্যক্তিগত ভাবে রোগী দেখতে পারবেন না। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য সপ্তাহে নির্দিষ্ট দিনে রোগী ভর্তির দায়িত্ব থাকে। ফলে একই সপ্তাহে একাধিক অ্যাডমিশন ডে থাকলে প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কীভাবে হিসাব হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিশেষ করে অ্যানাস্থেশিয়া, রেডিওলজি মতো বিভাগে যাঁদের নির্দিষ্ট অ্যাডমিশন ডে নেই, তাঁদের ক্ষেত্রে নিয়মটি কী ভাবে কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। চিকিৎসকদের একাংশ জানতে চাইছেন, প্রত্যেক বিভাগের জন্য কি আলাদা কোনও ব্যবস্থা থাকবে। ২০০৬ সালের সংশ্লিষ্ট সার্ভিস রুলসে সরকারি চিকিৎসকদের নির্দিষ্ট শর্তে বাইরে প্র্যাকটিসের সুযোগ রয়েছে। নতুন নির্দেশিকার সঙ্গে সেই পুরনো ব্যবস্থার সমন্বয় কী ভাবে হবে, তা নিয়েও আলোচনা চলছে।
সরকারি চিকিৎসকদের বাইরে রোগী দেখার অনুমতি থাকলেও নির্দিষ্ট সরকারি দায়িত্বের সময়ে ব্যক্তিগত চেম্বার চালানোর নিয়ম নেই। চিকিৎসক সংগঠনের বক্তব্য, বাইরে প্র্যাকটিস করা চিকিৎসকেরা নন-প্র্যাকটিসিং পে নেন না। তাঁদের মতে, নতুন নির্দেশিকা কার্যকর করার আগে প্রতিটি বিভাগের কাজের ধরন স্পষ্ট ভাবে বিবেচনা করা প্রয়োজন।নির্দেশিকার ব্যাখ্যা নিয়ে স্বাস্থ্য দফতরের আরও স্পষ্ট বক্তব্য সামনে এলে তৈরি হওয়া সংশয় অনেকটাই কাটতে পারে।
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের