6a8d5bdb582d5_Gallery_1787646084034
আগস্ট ২৫, ২০২৬ দুপুর ০২:৪০ IST

অশান্তির আবহে যাদবপুরে শুভেন্দু, গাইবেন বন্দে মাতরম! বহিরাগত ইস্যুতে তোপ এবিভিপির

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ১৯ অগস্টের ঘটনা নিয়ে নতুন করে সরব হয়েছে একাধিক সংগঠন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। শেখাবেন গাইবেন বন্দে মাতরম। তাঁর সফর ঘিরেও তৈরি হয়েছে নতুন আলোচনা।

সোমবার ABRSM, ABVP ও BMS-এর তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন সংগঠনের প্রতিনিধিরা। অধ্যাপক ভাস্কর সরদার জানান, ২৮ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন শুভেন্দু অধিকারী। সেখানে 'বন্দে মাতরম' গাওয়ার কর্মসূচি রয়েছে। সরকারি উদ্যোগে ১০ হাজার কণ্ঠে 'বন্দে মাতরম' গাওয়ার পরিকল্পনার কথাও সামনে এসেছে।

এর পাশাপাশি ১৯ অগস্টের ঘটনাকে ঘিরে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের চিহ্নিত করার দাবিও তোলা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা বাড়ানোর আবেদন জানায় সংগঠনগুলি। ভাস্কর সরদারের অভিযোগ, ১৯ অগস্টের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। তাঁর দাবি, ওই দিন রাত সাড়ে ৯টা নাগাদ নিয়ম না মেনে কে বা কারা জিবি মিটিং ডেকেছিল, তা চিহ্নিত করা জরুরি।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। ওই বৈঠক ডাকার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। ঘটনার দিন গভীর রাত পর্যন্ত অরবিন্দ ভবন চত্বরে ভিড় ছিল বলেও দাবি করেন ভাস্কর। তাঁর প্রশ্ন, সেই ভিড়ে কত জন যাদবপুরের পড়ুয়া ছিলেন? কত জন ছিলেন বহিরাগত? বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান তিনি। ঘটনার সময় উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন ভাস্কর। তবে ফোনে সাড়া মেলেনি বলে অভিযোগ তাঁর।

বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন ভাস্কর। তাঁর বক্তব্য, আগে থেকে সবকিছু ঠিক করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা দরকার। ভবিষ্যতে অনামিকা বা স্বপ্ননীলের মতো ঘটনা যাতে না ঘটে, সেই দাবিও জানান তিনি। কোনও পড়ুয়া যাতে ফের আক্রান্ত না হন, সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে পুলিশি নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়েছে বলেও জানান ভাস্কর।

বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির দাবিও তোলে সংগঠনগুলি। ভাস্করের অভিযোগ, যাদবপুরের একটি অংশ দীর্ঘদিন ধরেই পুলিশ ফাঁড়ির বিরোধিতা করে আসছে। তাঁর দাবি, পুলিশি নজরদারি বাড়লে মদ, বিড়ি ও গাঁজার মতো বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। সেই কারণেই একটি অংশ পুলিশ ফাঁড়ি চায় না বলে অভিযোগ করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ভাস্কর।

তাঁর বক্তব্য, ক্যাম্পাসের পরিবেশ যদি এতটাই অশান্ত হয়ে থাকে, তা হলে সহ-উপাচার্য কী ভাবে পরীক্ষা বাতিলের নোটিস জারি করলেন? ওই দিন বাম ছাত্র সংগঠনের মিছিলের কারণে পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি। কত জন পড়ুয়া পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিলেন, সেই সংখ্যাও প্রকাশ্যে আনার দাবি করেন ভাস্কর। তাঁর বক্তব্য, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পিছনে পড়ুয়াদের প্রকৃত দাবি কতটা ছিল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ফলক পুনঃস্থাপন নিয়েও প্রশ্ন তোলে সংগঠনগুলি। ভাস্করের প্রশ্ন, ফলক পুনঃস্থাপনের সময় উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে সিপিএম নেতা পার্থপ্রতিম রায়কে কেন দেখা গিয়েছিল। এই বিষয়টিরও তদন্ত দাবি করেন তিনি। ১৯ অগস্টের ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আসা নিয়েও প্রশ্ন তোলেন ভাস্কর। তাঁর অভিযোগ, ওই ফুটেজ ব্যবহার করে বুদ্ধদেব সাউকে বদনাম করার চেষ্টা চলছে। পুলিশের সাহায্য ছাড়া ভিডিয়োটি কী ভাবে বাইরে এল, সেই প্রশ্নও তোলেন তিনি।

ভাস্করের দাবি, তাঁর কাছে এমন খবর রয়েছে যে সিপিএমের দুই আধিকারিকের হাতে ওই ভিডিয়ো ফুটেজ তুলে দেওয়া হয়েছিল। কী ভাবে সেটি তাঁদের হাতে পৌঁছল, তা নিয়েও তদন্তের দাবি জানান তিনি।অন্যদিকে, যাদবপুরের সাম্প্রতিক সংঘর্ষের আবহে শুভেন্দুর মন্তব্য ঘিরেও রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। তিনি যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলেছেন। 'বন্দে মাতরম গাওয়া ও জাতীয় পতাকা নিয়ে তাঁর বক্তব্যের পরই ২৮ অগস্টের কর্মসূচি ঘিরে আগ্রহ বেড়েছে।

আরও পড়ুন

নতুন সরকারের প্রথম পুজো , অনুদান নিয়ে কী সিদ্ধান্ত ? ৭ ই সেপ্টেম্বর শুভেন্দুর বৈঠকে নজর হাজার হাজার পুজো কমিটির
আগস্ট ২৫, ২০২৬

নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ

লিকেজ পেয়ে গিয়েছি! চিনির দামে লাগাম টানতে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৫, ২০২৬

টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব , কলকাতা সহ জেলায় জেলায় বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৫, ২০২৬

কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট 

অবশেষে মিলল ছাড়পত্র ! ১২.২ কিমি পথে ১০ স্টেশন , এগোচ্ছে ব্যারাকপুর মেট্রো
আগস্ট ২৫, ২০২৬

বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র 

বিধায়ক পদ গেলেও দাদাগিরি যায়নি! পাওনা চাইতেই মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে
আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ

কাশেম কালীঘাটে ফিরতেই ফ্লোর টেস্টের দাবি কুণালের, পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতের
আগস্ট ২৫, ২০২৬

কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল

আনন্দপুরের ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণের চেষ্টা ! ছুরি হামলার পর অমৃতসর মেলে পালাল রাঁধুনি , দুর্গাপুরে পুলিশের জালে
আগস্ট ২৪, ২০২৬

ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার 

ভোটার সময় হলে ওই বাচ্চাটাকে ধরে চুমু খেত! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আগস্ট ২৪, ২০২৬

ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের

নেপাল যাওয়ার আগেই জালে আফগান যুবক! উদ্ধার ভারতীয় আধার-ভোটার-লাইসেন্স
আগস্ট ২৪, ২০২৬

আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকে ঋতব্রতর ঘরে আরাবুল! বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
আগস্ট ২৪, ২০২৬

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা

আমি কোনও কর্মীর বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা, পাশাপাশি নিশানা অগ্নিমিত্রাকে
আগস্ট ২৪, ২০২৬

অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

সরকারের নামে চায়ের দোকানে, মিষ্টির দোকানে বদনাম! অন্নপূর্ণা-আবাস নিয়ে বিজেপি নেতার হুঁশিয়ারিতে বিতর্ক
আগস্ট ২৪, ২০২৬

অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর

টিফিনে খেলতে নেমেই বিপদ! কলকাতার মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির পড়ুয়ার হাতে সাপের কামড়, আতঙ্ক স্কুলজুড়ে
আগস্ট ২৪, ২০২৬

সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
 

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে কে পাবেন মেয়ো রোড! আদালতের দ্বারস্থ দুই তৃণমূল শিবির
আগস্ট ২৪, ২০২৬

২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির

NSG-র নজরে কালীঘাট মন্দির! নিরাপত্তায় আসছে ২০ পুলিশকর্মীর বিশেষ টিম
আগস্ট ২৪, ২০২৬

কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের