6a8e87dba9686_Gallery_1787725705992
আগস্ট ২৬, ২০২৬ দুপুর ১২:০০ IST

হাসপাতালে থাকতে চান না ৮৭-র বিমান বসু! এখনই ছুটি দিতে নারাজ চিকিৎসকরা, কবে ফিরবেন কলকাতায়

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লি AIIMS-এ ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দ্রুত কলকাতায় ফিরতে চান। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার অপেক্ষায় রয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা। তবে বয়সের কথা মাথায় রেখে তাঁকে আরও কিছুদিন নজরদারিতে রাখতে চান চিকিৎসকরা। ফলে ছুটি পেলেও এখনই কলকাতায় ফেরা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দলের একটি কাজে শুক্রবার কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বিমান বসু। যাত্রাপথেই তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর সোজা একে গোপালন ভবনে যান তিনি। সেখানে চিকিৎসককে দেখানো হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি রয়েছে। দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয় তাঁকে। এরপর পার্টি অফিসের সদস্যরা বিমান বসুকে দিল্লির এইমসে নিয়ে যান। সেখানেও তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা।

পরীক্ষার পর অক্সিজেন দেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান তাঁরা। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় ৮৭ বছরের এই সিপিএম নেতাকে। তাঁর জন্য অক্সিজেন সিলিন্ডার চালু করা হয়। পরে জানা গেছে, বিমান বসুর শরীরে পেসমেকার বসানো হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। বয়সের কথা মাথায় রেখে আরও ২ দিন হাসপাতালে রাখার কথা ভাবছেন তাঁরা। সেই কারণে এখনই ছুটি দেওয়ার বিষয়ে চিকিৎসকরা রাজি নন।

অন্যদিকে, হাসপাতালের পরিবেশে বেশিদিন থাকতে চাইছেন না বিমান বসু। দ্রুত কলকাতায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে চিকিৎসকদের অনুমতি ছাড়া হাসপাতাল থেকে বেরনোর সম্ভাবনা নেই। ছুটি পেলেও সঙ্গে সঙ্গে কলকাতায় ফেরা সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে বিমান বসুকে দিল্লিতেই আরও কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও ডাক্তারের পরামর্শের উপরেই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।

উল্লেখ্য, ৮৭ বছর বয়স হলেও বিমান বসু নিয়মিত ও নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য পরিচিত। পরিমিত খাবার ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন তিনি। সেই কারণে বয়স সত্ত্বেও তাঁকে যথেষ্ট ফিট বলেই মনে করা হয়। রুটিন স্বাস্থ্য পরীক্ষাতেও আগে বড় কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকরাও তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ফের দিল্লি গেলে একবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে।

সেই পরামর্শ অনুযায়ী রুটিন চেকআপের জন্য AIIMS-এ যাওয়ার কথা ছিল বিমান বসুর। কিন্তু তার আগেই শুক্রবার দিল্লি যাওয়ার পথে বিমানে অসুস্থ বোধ করেন তিনি। বিমানবন্দরে পৌঁছে পার্টি অফিসে চিকিৎসকের পরামর্শ নেন। সেখান থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এখন অপেক্ষা, কবে হাসপাতাল থেকে ছুটি মেলে ও কবে কলকাতায় ফিরতে পারেন বর্ষীয়ান বাম নেতা।

আরও পড়ুন

“স্ত্রীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন!” কামড় খেয়ে হাসপাতালে স্বামী, SSKM-এর চিকিৎসকের ‘বিশেষ’ পরামর্শ
আগস্ট ২৬, ২০২৬

পুরসভার ডিলিমিটেশন ঘিরে তীব্র বিতর্ক! একসুরে তৃণমূল-বিজেপি-বামেরা
আগস্ট ২৬, ২০২৬

সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের

ফুটপাথে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ! বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর দরবারে সীতাদেবী, থাকার আশ্বাস শুভেন্দুর
আগস্ট ২৫, ২০২৬

পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে

সুপ্রিম কোর্টে যেতেই পারেন! ২০ সাংসদের মামলায় অভিষেককে নিয়ে প্রতিক্রিয়া দিলীপের
আগস্ট ২৫, ২০২৬

বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাতের অন্ধকারে হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ি ! মানিকতলায় আতঙ্ক , আগে থেকেই ছিল বিপদের খবর ?
আগস্ট ২৫, ২০২৬

বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে রণক্ষেত্র পাটনা! চাকরিপ্রার্থীদের মিছিলে জলকামান, পুলিশের লাঠিচার্জ
আগস্ট ২৫, ২০২৬

৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়

সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম , ৭২ ঘণ্টার নির্দেশ ঘিরে বাড়ছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা

৩ মামলায় অভিষেকের রক্ষা কবজ বহাল থাকল! আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ
আগস্ট ২৫, ২০২৬

তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে

পার্ক স্ট্রিটের বিতর্কে নয়া মোড় ! দুধের শিশুদের নিয়ে বিজেপি দফতরে দুই মহিলা
আগস্ট ২৫, ২০২৬

শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

সেপ্টেম্বরে ব্যাঙ্ক ধর্মঘট , টানা ছুটিতে বাড়তে পারে গ্রাহক ভোগান্তি
আগস্ট ২৫, ২০২৬

মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

অশান্তির আবহে যাদবপুরে শুভেন্দু, গাইবেন বন্দে মাতরম! বহিরাগত ইস্যুতে তোপ এবিভিপির
আগস্ট ২৫, ২০২৬

১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন

নতুন সরকারের প্রথম পুজো , অনুদান নিয়ে কী সিদ্ধান্ত ? ৭ ই সেপ্টেম্বর শুভেন্দুর বৈঠকে নজর হাজার হাজার পুজো কমিটির
আগস্ট ২৫, ২০২৬

নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ

লিকেজ পেয়ে গিয়েছি! চিনির দামে লাগাম টানতে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৫, ২০২৬

টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

আর সহ্য করতে পারছি না’, মাকে শেষ বার্তা! বিয়ের ৮ মাসেই শ্বশুরবাড়িতে মৃত্যু সরকারি স্কুলশিক্ষিকার
আগস্ট ২৫, ২০২৬


মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের