6a8d7f032dccc_Gallery_1787657608007
আগস্ট ২৫, ২০২৬ বিকাল ০৫:১০ IST

৩ মামলায় অভিষেকের রক্ষা কবজ বহাল থাকল! আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তিনটি মামলায় আপাতত গ্রেফতারির হাত থেকে রেহাই পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর, বিষ্ণুপুর ও কালিতলার মামলায় তাঁর 'রক্ষা কবজ' বহাল থাকল। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই সুরক্ষা কার্যকর থাকবে।

সোমবার কলকাতা হাই কোর্টে অভিষেকের মামলার শুনানি হয়। আদালত জানায়, ভবানীপুর, বিষ্ণুপুর ও কালিতলার তিন মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করা যাবে না। তবে তদন্তের কাজে কোনও বাধা দেওয়া যাবে না। প্রয়োজন হলে তাঁকে প্রশ্ন করতে পারবে পুলিশ। সেক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। তদন্তের যাবতীয় প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে পুলিশ।  আপাতত অভিষেককে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার সুযোগ নেই।

আদালতের এই সুরক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি অনুমতি ছাড়া ওই সময়ের মধ্যে রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি। তবে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার ক্ষেত্রে আগের নির্দেশই কার্যকর হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সেই সফর করতে পারবেন অভিষেক। এদিনের শুনানিতে অভিষেক জানান, এখনও চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাননি। অ্যাপয়েন্টমেন্ট মিললে তিন সপ্তাহের জন্য বাইরে যেতে হতে পারে।

এদিকে, অভিষেকের বিরুদ্ধে থাকা ১৬টি FIR একসঙ্গে শুনানির আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। সেই আর্জি অবশ্য খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ১৬টি মামলার সম্পূর্ণ তথ্য এখনও আদালতের হাতে নেই। বর্তমানে ভবানীপুর, বিষ্ণুপুর ও কালিতলার তিন মামলার পূর্ণাঙ্গ তথ্য রয়েছে আদালতের কাছে। তাই এই তিনটি বিষয়েই আপাতত সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে জানানো হয়। বাকি মামলাগুলি একসঙ্গে শোনার আবেদন গ্রহণ করা হয়নি।

রাজ্যের দেওয়া নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই আবেদনও খারিজ হয়েছে। ফলে ওই নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ জারি হল না। তিন মামলায় সুরক্ষা মিললেও তদন্তে কোনও ছাড় দেওয়া হয়নি। কোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে পুলিশকে। তবে সেই প্রক্রিয়ায় তাঁকে হেফাজতে নেওয়া যাবে না।

আরও পড়ুন

পার্ক স্ট্রিটের বিতর্কে নয়া মোড় ! দুধের শিশুদের নিয়ে বিজেপি দফতরে দুই মহিলা
আগস্ট ২৫, ২০২৬

শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

সেপ্টেম্বরে ব্যাঙ্ক ধর্মঘট , টানা ছুটিতে বাড়তে পারে গ্রাহক ভোগান্তি
আগস্ট ২৫, ২০২৬

মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

অশান্তির আবহে যাদবপুরে শুভেন্দু, গাইবেন বন্দে মাতরম! বহিরাগত ইস্যুতে তোপ এবিভিপির
আগস্ট ২৫, ২০২৬

১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন

নতুন সরকারের প্রথম পুজো , অনুদান নিয়ে কী সিদ্ধান্ত ? ৭ ই সেপ্টেম্বর শুভেন্দুর বৈঠকে নজর হাজার হাজার পুজো কমিটির
আগস্ট ২৫, ২০২৬

নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ

লিকেজ পেয়ে গিয়েছি! চিনির দামে লাগাম টানতে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৫, ২০২৬

টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

আর সহ্য করতে পারছি না’, মাকে শেষ বার্তা! বিয়ের ৮ মাসেই শ্বশুরবাড়িতে মৃত্যু সরকারি স্কুলশিক্ষিকার
আগস্ট ২৫, ২০২৬


মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব , কলকাতা সহ জেলায় জেলায় বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
আগস্ট ২৫, ২০২৬

কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট 

অবশেষে মিলল ছাড়পত্র ! ১২.২ কিমি পথে ১০ স্টেশন , এগোচ্ছে ব্যারাকপুর মেট্রো
আগস্ট ২৫, ২০২৬

বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র 

বিধায়ক পদ গেলেও দাদাগিরি যায়নি! পাওনা চাইতেই মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে
আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ

কাশেম কালীঘাটে ফিরতেই ফ্লোর টেস্টের দাবি কুণালের, পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতের
আগস্ট ২৫, ২০২৬

কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল

আনন্দপুরের ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণের চেষ্টা ! ছুরি হামলার পর অমৃতসর মেলে পালাল রাঁধুনি , দুর্গাপুরে পুলিশের জালে
আগস্ট ২৪, ২০২৬

ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার 

ভোটার সময় হলে ওই বাচ্চাটাকে ধরে চুমু খেত! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আগস্ট ২৪, ২০২৬

ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের

নেপাল যাওয়ার আগেই জালে আফগান যুবক! উদ্ধার ভারতীয় আধার-ভোটার-লাইসেন্স
আগস্ট ২৪, ২০২৬

আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকে ঋতব্রতর ঘরে আরাবুল! বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
আগস্ট ২৪, ২০২৬

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের