নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দুর্গাপুজোর আবহে অমিত শাহের পুজো উদ্বোধন ঘিরে কার্যত উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কেন্দ্র সরকার যেখানে বরাবর দাবি করে এসেছে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয়না। সেই বাংলাতে এসেই দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে শাসক গোষ্ঠী। আর অমিত শাহের এই পুজো উদ্বোধন নিয়ে এবার সুর চড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে অমিত শাহের পুজো উদ্বোধন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে শুক্রবার প্রথমে তিনি সজল ঘোষের পুজো উদ্বোধন করেন। সেখানের সভামঞ্চ থেকে তিনি ২৬ এর পরিবর্তনের ডাক দেন। তিনি বলেন, ' পরের নির্বাচনে এমন সরকার আসবে যারা সোনার বাংলা গড়ে তুলবে।' আর এই বক্তব্য নিয়ে সরগরম হয়ে উঠে বঙ্গ রাজনীতি। পাল্টা কটাক্ষ করেছে শাসক শিবির। ব্রাত্য থেকে অভিষেক সকলেই এই নিয়ে কটাক্ষ করেছেন অমিত শাহকে।
পাল্টা ব্রাত্য বসু অমিত শাহকে কটাক্ষ করে বলেন, 'এর আগেও ২১ এ এসেছিল সোনার বাংলা স্বপ্ন নিয়ে। এবার ২৫ এও আসলো আমি বলবো অমিত শাহ আগামী ৩১ এও আসুক। তখনও ওনার সোনার বাংলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।'
অপরদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি ব্রাত্য বসু। তিনি বলেন, ' আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা