নিজস্ব প্রতিনিধি , পাটনা - মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগ। সেই অ্যাকাউন্টেই ঘুরেছে কোটি কোটি টাকা। ২৫ কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনায় বিহারে গ্রেফতার ৩ জন। ঘটনার তদন্তে আরও বড় চক্রের হদিস মিলতে পারে বলে অনুমান।
ঘটনাটি বিহারের রাজধানী পাটনায়। আন্তঃরাজ্য সাইবার প্রতারণার তদন্তে নামে পুলিশ। সেই সূত্রেই প্রভাকর, অমিত ও দীপকের নাম সামনে আসে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করত প্রতারকরা। অ্যাকাউন্ট ব্যবহারের বদলে মিলত টাকা। তদন্তে উঠে এসেছে, প্রত্যেকে ৩০০০ থেকে ৫০০০ টাকা পেতেন।পুলিশের দাবি, তিনটি অ্যাকাউন্টে বিপুল লেনদেন হয়েছে। মোট টাকার পরিমাণ প্রায় ২৫ কোটি। দেশের একাধিক রাজ্য থেকে টাকা হাতানো হয়েছিল।
প্রতারণার পরে সেই অর্থ সরানো হয়। কয়েক দফায় টাকা ঢোকে ওই অ্যাকাউন্টগুলিতে। এরপর কোথায় টাকা পাঠানো হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। শুধু বিহারেই প্রতারণা সীমাবদ্ধ ছিল না। একাধিক রাজ্যে ছড়িয়ে ছিল এই কারবার। কোথায় কত মানুষ প্রতারিত হয়েছেন। সেই তথ্যও সংগ্রহ করছেন তদন্তকারীরা। আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল কি না। সেই বিষয়েও শুরু হয়েছে খোঁজ।
পাটনা সাইবার সেলের তদন্তকারী আধিকারিক সঙ্গীতা কুমারী জানান, 'শুধু এই তিনটি অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল কি না, দেখা হচ্ছে। আরও অ্যাকাউন্ট এই চক্রে রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের পুরো হিসাব জানার চেষ্টা চলছে'।
ইতিমধ্যেই ধৃতদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। লেনদেনের নথিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতারণার টাকা কোথা থেকে এসেছিল। পরে কোন কোন অ্যাকাউন্টে গিয়েছে। সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে। চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না। তা জানতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের